চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈম ইসলামকে পুলিশের মারধর, বিসিবির নিন্দা ও তদন্ত দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 13, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
নাঈম ইসলাম ক্রিকেটে বল ও ক্যাপ হাতে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার রাতে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে মারধর করেছে পুলিশের কিছু সদস্য। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে এমন ঘটনা ঘটেছে। যার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগেরদিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ খেলে ঢাকা বিমানবন্দর থেকে বাড়িতে ফিরছিলেন ২৬ বর্ষী তারকা ক্রিকেটার। বিমানবন্দরের বাইরে মারধরের শিকার হন। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য কর্তৃক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানি ও নির্যাতনের ঘটনায় বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করছে।

খেলোয়াড়ের প্রতি এধরনের অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণের তীব্র নিন্দা জানিয়ে বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বলেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি লিখেছে, ‘একজন জাতীয় ক্রীড়াবিদের সাথে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং এর প্রতি অবিলম্বে মনোযোগ দেয়া প্রয়োজন। বিসিবি এই ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত প্রত্যাশা করে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে।’

বিষয়টি জানার পর থেকে বিসিবি নাঈম হাসান ও তার পরিবারকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য নিবিড় যোগাযোগ রাখছে। বিষয়টির যথাযথ সমাধানে বোর্ড চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সাথেও সক্রিয়ভাবে কাজ করছে।

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সকল খেলোয়াড়ের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকবে।’ জানিয়েছে বিসিবি।

Tags: চট্টগ্রামনাঈম হাসানবাংলাদেশবাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবিলিড স্পোর্টস
Previous Post

ইইউ’র ২৭ দেশে নতুন অভিবাসন ও আশ্রয়নীতি কার্যকর, কঠোর হচ্ছে সীমান্ত যাচাই

Next Post

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Next Post
Building fire with smoke rising in Dhaka, Bangladesh, during daytime. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

দর্শকরা সিনেমা হলে অপেক্ষা করছে, আলো ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT