চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 10, আগস্ট 2026
in অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের সাইনবোর্ড ও স্বর্ণের মুদ্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

দীর্ঘ সময় ধরে নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারিতে ডুবতে বসা ব্যাংক বর্হিভূত চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলোর আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে এ চার এনবিএফআইকে রেজল্যুশনের আওতায় নেওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ চার প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

এ চার এনবিএফআই (ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান) হল- আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

অন্তর্বর্তী সরকারের সময় থেকে ‘অবসায়ন’ নিয়ে আলোচনায় থাকা ছয় এনবিএফআইয়ের মধ্যে শেষ পর্যন্ত চারটির বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলল কেন্দ্রীয় ব্যাংক।

আপাতত অকার্যকর হওয়ার তালিকা থেকে রক্ষা পেয়েছে পিপলস লিজিং ও প্রিমিয়ার লিজিং।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, অকার্যকর ঘোষণা ও প্রশাসককে দায়িত্ব দেওয়ার পাশাপাশি এ চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীর নিয়োগ বাতিল করা হয়েছে।

এর আগে গত জানুয়ারিতে আর্থিক অনিয়মে জেরবার হওয়া এফএএস ফিন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফিন্যান্স, আভিভা ফিন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংকে অবসায়নের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সেসময় এগুলোকে অবসায়ন করার পাশাপাশি গত জানুয়ারিতে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসিকে কার্যকর করতে তিন মাস সময় দেওয়া হয়েছিল। গত এপ্রিলে সেই সময় শেষ হয়।

এরপর গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক অবসায়নের তালিকায় থাকা প্রিমিয়ার লিজিং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডকে (বিআইএফসি) ‘অকার্যকর’ ঘোষণা থেকে বাঁচতে নতুন করে তিন মাস সময় দেয়।

রোববারের সিদ্ধান্ত অনুযায়ী, এ চার প্রতিষ্ঠান রেজল্যুশনের আওতায় যাওয়ার অর্থ ব্যাখ্যা করে শাহরিয়ার সিদ্দিকী বলেন, “প্রশাসকরা এখন ‘ব্যাংক রেজুলেশন আইনের টুলসগুলো প্রয়োগ করবেন। তার আগে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত অবস্থা দেখবেন। একেক প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন টুলস হতে পারে। হয়ত কোনোটির অবসায়নে যাওয়ার সুপারিশ করবেন, কোনোটিতে নতুন তহবিল যোগানোর সুপারিশ করবেন।

“এগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত আসবে। যদি অবসায়নের সিদ্ধান্ত হয়, তখন উচ্চ আদালতে আবেদন করা হবে। তখন তা অবসায়ন হয়ে যাবে।”

অকার্যকর ঘোষণার বিষয়ে বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণ, আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ এর আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রশাসককে দায়িত্ব দেওয়ার মাধ্যমে রেজল্যুশন কার্যক্রম শুরু হয়েছে তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশেষ করে বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণিকৃত ঋণ/বিনিয়োগ, তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয়ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে অক্ষমতা এ সিদ্ধান্তের অন্যতম কারণ।”

একইসঙ্গে রেজল্যুশন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক ও সহকারী প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

“বাংলাদেশ ব্যাংক আশা করে, এ পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং আমানতকারী ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ সংরক্ষণে কার্যকর অগ্রগতি সাধিত হবে।”

তবে কোন কর্মকর্তাকে কোন আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক ও সহকারী প্রশাসক করা হয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

Tags: অকার্যকর ঘোষণাবাংলাদেশ ব্যাংক
Previous Post

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

Next Post

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Next Post
গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি, হরমুজের সমুদ্রে একটি জাহাজের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT