চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ইউরোপের দলের বিপক্ষে খেলার অপেক্ষায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, কোচের নির্দেশনা অনুসরণ করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১০ জানুয়ারিতে ঢাকায় সাফ নারী ফুটবলের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে বাংলাদেশ। এরপর থেকে সাফল্য এসেছে অনেক। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে চলা এএফসি এশিয়ান কাপে প্রথমবার জায়গা করে নিয়েছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। এই লম্বা সময়ে কখনও খেলা হয়নি ইউরোপের কোন দলের সঙ্গে। নিজেদের দীর্ঘ ১৫ বছরের নারী ফুটবল যাত্রায় প্রথমবার ইউরোপের দেশ আজারবাইজানের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজের দলটি।

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে মঙ্গলবার আজারবাইজানের মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে মাঠের লড়াই। ঐতিহাসিক ম্যাচ সামনে রেখে আগেরদিন ভোরে অনুশীলন সেরেছে বাংলাদেশ।

প্রতিপক্ষের ছেলেদের দল আগামী ফুটবল বিশ্বকাপের বাছাই খেলেছে ফ্রান্স ও ইউক্রেনের গ্রুপে। এমন দেশের নারী দল, ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের কোচ-অধিনায়কের মন্তব্য অবশ্য জানা যায়নি! কারণ কোচ-অধিনায়ককে ম্যাচের আগেরদিন গণমাধ্যমের সামনে আনেনি ফেডারেশন। সোমবার ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত ক্লোজডোর অনুশীলন করেছে দল।

সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপে নাম লেখানোর পর থেকেই হারের বৃত্তে নারী দল। থাইল্যান্ড সফরে আফঈদা খন্দকাররা হেরেছেন টানা দুই ম্যাচে। এরপর কাঠগড়ায় পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স।

তবে এসবকিছুতে প্রলেপ দিতে পারে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৪ নম্বরে থাকা আজারবাইজানের বিপক্ষে জয়। র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা সাউথ ককেশাস অঞ্চলের ইস্টার্ন ইউরোপ ও ওয়েস্টার্ন এশিয়া মিশ্রিত দেশটির বিপক্ষে জয় তোলার পরীক্ষা বাংলাদেশের।

Tags: আজাজরবাইজানজাতীয় স্টেডিয়ামত্রিদেশীয় সিরিজপিটার বাটলারবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

ইমরান খানের বিষয়ে ‘সত্য লুকানো হচ্ছে’, অভিযোগ পরিবারের

Next Post

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

Next Post
খালেদা জিয়া একান্ত সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

প্রধানমন্ত্রী মোদি ও খালেদা জিয়ার ছবি, উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, দ্রুত আরোগ্য কামনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT