ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলটির বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে সুখবর পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের অবস্থান ছিল ৯ নম্বরে। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩ ধাপ এগিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। যা টাইগারদের সর্বকালের সেরা অবস্থান।
অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ সার্কেলে পয়েন্ট কমেছে বাংলাদেশের। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে টাইগারদের ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট শান্তদের। অবশ্য এখনও টেবিলের চারেই অবস্থান করছে লাল-সবুজের দল।









