চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 21, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শুভাগত হোম waving to the crowd. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারউইন টেস্টে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ। শনিবার ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগে আলোচনায় ম্যাকাইয়ের উইকেট ও কন্ডিশন। পরিস্থিতি বিবেচনায় দলের পাঁচ পেসার ও দুই স্পিনারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ম্যাকাইয়ের উইকেট নিয়ে শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার দলে আছে সবাই প্রস্তুত আছে (ম্যাচ খেলতে), ইতিবাচক দিক হচ্ছে দুইজন স্পিনার আছে যেকোনো কন্ডিশনে ভালো বল করে।’

ডারউইনে পাওয়া জয় ম্যাকাই টেস্টেও বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন শান্ত। তবে সেই জয়ের স্মৃতি আঁকড়ে না থেকে নতুন কন্ডিশনে নতুনভাবে শুরু করার ওপরই গুরুত্ব দিচ্ছেন তিনি।

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই খেলোয়াড়রা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’

ডারউইনের জয় এখন অতীত, ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য। শান্ত বলেন, ‘ওটা (ডারউইনের জয়) এখন অতীত হয়ে গেছে। এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি এগুলো আলাপ হয়েছে। আশা করি খেলোয়াড়রা সেখান থেকে বের হয়ে এখানে আবার নতুন করে শুরু করবে।’

ডারউইন ও ম্যাকাইয়ের আবহাওয়া এবং উইকেটের পার্থক্যও তুলে ধরেছেন শান্ত। তার মতে, ম্যাকাইয়ে তুলনামূলক বেশি ঠাণ্ডা এবং বাতাসও বেশি। এই বাতাস বাংলাদেশের পেসারদের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে।

শান্ত বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া একটু ভিন্ন। সেখান (ডারউইন) থেকে একটু ভিন্ন আছে, এখানে একটু বেশি ঠাণ্ডা, বাতাসও একটু বেশি। আমার মনে হয় দুই দিনে অনুশীলন করে প্লেয়াররা ভালো আইডিয়া পেয়েছে ফলে প্রস্তুতি ভালো হয়েছে। বাতাস কাজে লাগাতে পারলে বোলারদের জন্য ভালো সুযোগ থাকবে।’

ডারউইনের জয়ের পর এবার ম্যাকাইয়ে সিরিজের শেষ ম্যাচ। ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিয়ে জয়ধারা ধরে রাখাই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।

Tags: বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টম্যাকাইলিড স্পোর্টসশান্ত
Previous Post

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

Next Post

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

Next Post
সমতার তরুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ এর লোগো ও পুরস্কার মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

বাজারে মাছ, ডিম ও মুরগির দাম বেড়েছে, ছবি তিনটি মাছ, হাঁসের পালক, ডিমের ট্রে দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT