চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 22, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটার চামারা কাপুগেদারা দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ডারউইনে স্বপ্নের মত কাটিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলে নেয় ঐতিহাসিক জয়। ম্যাকাইতে ঠিক মুদ্রার ওপিঠটা দেখল টিম টাইগার্স। মিচেল স্টার্ক ঝড়ে রীতিমত বিধ্বস্ত হয়েছে টাইগার ব্যাটিং লাইনআপ। ৫ ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি। স্টার্কের ৬ উইকেটে নাজমুল হোসেন শান্তরা থেমেছে ৬৪ রানে।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৩৪ ওভার ব্যাট করে ৬৪ রানে গুটিয়ে যায় সফরকারী দল।

বাংলাদেশকে ব্যাটে পাঠিয়ে প্রথম বলেই সাফল্য এনে দেন মিচেল স্টার্ক। সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানান। এরপর আসা-যাওয়ার মিছিলই দেখে বাংলাদেশ।

তৃতীয় ওভারে দলীয় ৯ রানে জোড়া শিকার করেন স্টার্ক। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান। দুজনেই খালি হাতে ফেরেন। থিতু হতে পারেননি মুমিনুল হকও। ষষ্ঠ ওভারে দলীয় ১০ রানে স্টার্কের চতুর্থ শিকার হন তিনি।

সপ্তম ওভারের চতুর্থ বলে লিটন দাসকে পঞ্চম শিকার বানান স্টার্ক। লিটনও ফেরেন খালি হাতে। ১২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেই চাপ আর কেটে ওঠতে পারেনি। ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। ৫৪ বল খেলে ৯ রান যোগ করেন। ১৫.৩ ওভারে ২১ রানে ষষ্ঠ উইকেট হারায় সফরকারী দল। ৪২ বলে ৫ রানে প্যাট কামিন্সের শিকার হন মুশফিক।

সপ্তম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে প্রথম সেশন পার করেন বাংলাদেশ। বিরতির পর নেমেই ভাঙে সেই জুটি। ৫৫ বলে ১৫ রান যোগ করেন দুজনে। ২৪.৩ ওভারে দলীয় ২৬ রানে কামিন্সের দ্বিতীয় শিকার হন মিরাজ। ৫১ বলে ১১ রান করেন।

দুই রান যোগ করতেই হাসান মাহমুদ আউট হন। হ্যাজেলউডের বলে স্লিপে নাথান লায়নের হাতে ক্যাচ দেন। ৩৬ বলে ১০ রান করেন। ২৮.১ ওভারে তাসকিনকে ফেরান কামিন্স। ৭ বলে ১ রান করেন।

৩৯ রানে ৯ উইকেট হারানোর পর তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের ৩৫ বলে ২৫ রানের জুটিতে ৬৪ রানে থামে বাংলাদেশ।

১৯ বলে ১৪ রানে শরিফুল স্টার্কের ষষ্ঠ শিকার হলে জুটি ভাঙে। তাইজুল অপরাজিত থাকেন ১১ রানে।

স্টার্ক ১০ ওভারে ৬ মেডেনসহ ১২ রানে ৬ উইকেট নেন। কামিন্স ৩ উইকেট এবং হ্যাজেলউড নেন এক উইকেট।

Tags: বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টমিচেল স্টার্কম্যাকাইলিড স্পোর্টস
Previous Post

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

Next Post

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, তিনি প্যাঁচানো হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

স্বর্ণের গহনা দেখছেন ক্রেতা, বাজারে স্বর্ণের দাম নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT