২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ডারউইনে প্রথম ম্যাচ নাজমুল হোসেন শান্তরা জয় পায় ৯ উইকেটে। তবে ম্যাকাইতে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। মিচেল স্টার্ক একাই ধসিয়ে দিয়েছেন সফরকারীদের ওপেনিং এবং মিডেলঅর্ডার।
টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো রেকর্ড বিরল না হলেও বেশি একটা দেখা যায় না। ম্যাকাই টেস্টে প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরান মিচেল স্টার্ক। প্রথম সেশনে রানের খাতায় ১২ রান যোগ করতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
স্টার্ক একাই তুলে নেন সব কয়টি উইকেট। ৫টি উইকেট নিতে তার খরচ করতে হয় ২২ বল। লাঞ্চের আগে প্রথম সেশন শেষে বাংলাদেশ ৬ উইকেটে ৩৫ রান করেছে। মিরাজ ৪৮ বলে ১১ এবং হাসান ২৪ বলে ৮ রানে ব্যাট করছেন।









