চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, অজিদের দুইশও পার করতে দিল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 13, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে হাসান ও অন্য খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারউইনে নিজেদের সামর্থ্য দেখালেন বাংলাদেশি পেসাররা। দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছে দুইশর আগেই। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। পেসাররাই নিয়েছেন অজিদের দশ উইকেট।

এক ইনিংসে বাংলাদেশি পেসারদের ১০ উইকেট নেয়ার দ্বিতীয় কীর্তি এটি। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন পেসাররা। সেই ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন হাসান।

মারারা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৫৩ ওভার ব্যাট করে ১৯৮ রানে থামে তারা।

অজিদের শুরুটা খারাপ হয়নি। উদ্বোধনীতে দেখে-শুনেই শুরু করেছিলেন ট্রাভিস হেড ও জ্যাকে ওয়েদারল্যান্ড। ৪৫ রানে জুটি ভাঙে। ১২তম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদের অফ-স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করার চেষ্টা করেছিলেন ওয়েদার‌্যাল্ড। তবে ব্যাটের কানায় লেগে বল যায় লিটন দাসের গ্লাভসে। ৪ চারে ৩৭ বলে ২৩ রানে ফেরেন অজি ওপেনার।

নিজের পরের ওভারে দ্বিতীয় সাফল্য এনে দেন হাসান। ১৪তম ওভারে চতুর্থ বলে হাসানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে কিছুটা বাড়তি বাউন্স ছিল। হেড তা ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু বলটি ভেতরে ঢুকে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত হানে। ৩ চারে ৩৯ বলে ২২ রানে ফেরেন হেড।

১৭তম ওভারে স্মিথকে আউট করার সুযোগ হারায় বাংলাদেশ। ইবাদতের করা দ্বিতীয় বলে তৃতীয় স্লিপে স্মিথের ক্যাচ নিতে পারেননি তানজিদ তামিম। বল ব্যাটে লেগে বেশ নিচু হয়ে এলেও ক্যাচটি নেওয়ার মতো ছিল। ২ রানে জীবন পান স্মিথ।

আগের ওভারে স্মিথ জীবন পেলেও নিজের পরের ওভারে এসে প্রথম সাফল্য তুলে নেন ইবাদত। টাইগার পেসারের করা অফ-স্টাম্পের বাইরে পড়া বলটি কিছুটা ভেতরের দিকে আসছিল। লাবুশেন বলটি ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল সেকেন্ড স্লিপের দিকে ভেসে যায়। নিচু ক্যাচটি লুফে নেন শান্ত। ২০ বলে ১ রান করেন।

মধ্যাহ্ন বিরতি আগে আরও একটি সাফল্য পায় বাংলাদেশ। এবার ক্যামেরন গ্রিনকে ফেরান তাসকিন আহমেদ। টাইগার পেসোরের গুড লেংথের ডেলিভারি কিছুটা ইন সুইং করেছিল। গ্রিন বলটি খেলতে শরীরের বেশ সামনে হাত বাড়িয়ে দেন। তবে বলে আঘাত করার সময় ব্যাটের মুখ ঘুরে যায়। শর্ট মিডউইকেটে বলটি যায় মুশফিকুর রহিমের দিকে। দুর্দান্ত ক্যাচে গ্রিনকে ফেরান মুশফিক। ১ ছক্কায় ১৩ বলে ১৩ রান করেন।

২২ ওভরে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বিরতির পর ফিরে অ্যালেক্স ক্যারিকে নিয়ে ৮৫ বলে ৫৫ রানের জুটি গড়েন স্মিথ। সেই জুটি ভাঙ্নে ইবাদত। ৩৬.১ ওভারে টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরে পড়া বলটি কিছুটা ভেতরে ঢুকেছিল। কাভারের দিকে পাঞ্চ করতে চেয়েছিলেন ক্যারি। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে যায় স্টাম্পে। ২ চারে ৪৩ বলে ১৯ রান করেন।

১৫২ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। বিউ ওয়েবস্টারকে দ্বিতীয় শিকার বানান তাসকিন আহমেদ। টাইগার তারকার অফ স্টাম্পের বাইরে ব্যাক-অব-লেংথের বলে ওয়েবস্টার ভুল লাইনে ব্যাট চালান। সংযোগ না ঘটায় বোল্ড হন। ১০ বলে ১২ রানে ফেরেন।

২০ রান যোগ করতেই সপ্তম উইকেট হারায় স্বাগতিক দলটি। দুই ওপেনারকে ফেরানোর পর অস্ট্রেলিয়া অধিনায়ককে তৃতীয় শিকার বানান হাসান মাহমুদ। ৪৪.৩ ওভারে টাইগার পেসারের অফস্টাম্পের বাইরের বলে প্যাট কামিন্সের বাট ছুঁয়ে যায় লিটন দাসের গ্লাভসে। ১৯ বলে ৯ রান করেন।

নিজের পরের ওভারে এসে চতুর্থ সাফল্যের দেখা পান হাসান। ৪৬.৫ ওভারে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান ১ রান করা মিচেল স্টার্ককে।

এরপর নাথান লায়নকে নিয়ে দ্বিতীয় সেশন পার করেন স্মিথ। ৮ উইকেটে ১৮৫ রানে চা বিরতিতে যায় অজিরা। বিরতির পর ১৮৯ রানে নবম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

৫১তম ওভারের পঞ্চম বলে হাসানের শর্ট লেংথের ডেলিভারিতে চার্জ করতে চেয়েছিলেন স্মিথ। এগিয়ে এসে আড়াআড়ি ব্যাটে আঘাত করেন, তবে সোজাসুজি ওপরে উঠে যায়। লিটন স্টাম্পের পেছনে সরে এসে বল গ্লাভসবন্দি করেন লিটন। ৭ চার ও ১ ছক্কায় ১০৯ বলে ৭১ রান করেন স্মিথ। টাইগার পেসারের পঞ্চম শিকার হন অজি তারকা।

পরের ওভারে এসেই আরও একটি উইকেট নেন হাসান। ৫৩তম ওভারের শেষ বলে হাসানের শর্ট লেংথের ডেলিভারিতে ‍পুল করতে চেয়েছিলেন নাথান। টপ এজ হয়ে মিড উইকেটে ধরা পড়েন তানজিদের হাতে। ১৩ বলে ৭ রান করেন নাথান। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৫৩ ওভারে ১৯৮ রানে। হ্যাজেলউড অপরাজিত থাকেন ৪ রানে।

১৭ ওভারে ৩ মেডেনসহ ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান। টাইগার পেসারের ক্যারিয়ার সেরা বোলিং এটি। ১১ ওভারে ২ মেডেনসহ ৩৯ রানে ২ উইকেট নেন ইবাদত হোসেন। ১৬ ওভারে ২ মেডেনসহ ৫৫ রানে ২ উইকেট নেন তাসকিন।

Tags: অস্ট্রেলিয়াইবাদতডারউইন টেস্টতাসকিনবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টলিড স্পোর্টসহাসান
Previous Post

আইয়ুব বাচ্চুকে স্মরণ, রোমে এক যুগ পর ফিরছেন জেমস

Next Post

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানি মন্ত্রী

Next Post
জ্বালানি মন্ত্রী বৈদ্যুতিক চাহিদা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানি মন্ত্রী

বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমিনুল হক।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোকো ক্রিকেটে বড় অবদান রেখে গেছেন: আমিনুল হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT