চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 19, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হাসান মিরাজের সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসির র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। সর্বশেষ প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উন্নতি হয়েছে টাইগারদের।

সবচেয়ে বড় অগ্রগতি করেছেন পেসার হাসান মাহমুদ। ডারউইন টেস্টে ম্যাচসেরা হওয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। ২৬ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ৬ উইকেটসহ মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

বোলারদের তালিকায় উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজও। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া এই অলরাউন্ডার তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন। ইবাদত হোসেন ৪ ধাপ এগিয়ে ৮২ নম্বরে উঠেছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারসেরা ২০তম অবস্থানে উঠে এসেছেন। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে তার ৮৪ রান তাকে এক লাফে ৯ ধাপ এগিয়ে দিয়েছে। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটি এখন ষষ্ঠ সর্বোচ্চ।

ব্যাটিংয়ে মেহেদী হাসান মিরাজও এগিয়েছেন। পাঁচ ধাপ উঠে ৫৯ নম্বরে জায়গা করে নিয়েছেন। ডারউইনে ব্যাট হাতে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার।

এ ছাড়া মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে ৩১তম, শাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে ৫৮তম এবং তানজিদ হাসান ৮৪ ধাপের অবিশ্বাস্য লাফ দিয়ে যৌথভাবে ৮৮তম অবস্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন তানজিদ।

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়েও। দুই ইনিংসে ২২ ও ১৭ রান করা ট্রাভিস হেড শীর্ষস্থান হারিয়ে চারে নেমে গেছেন। তার জায়গা নিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। স্টিভ স্মিথ ৭১ ও ৪৪ রান করে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন।

বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর র‌্যাঙ্কিংয়ের এই উন্নতি তাই শুধু ব্যক্তিগত অর্জন নয়, ডারউইনে ব্যাট-বল হাতে পুরো দলের দুর্দান্ত পারফরম্যান্সেরও স্বীকৃতি।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টবিসিবিম্যাকাইলিড স্পোর্টসহাসান
Previous Post

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

Next Post

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

Next Post
ঢাকার পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ছবি, ভবনটি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

জাপানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT