চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 12, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে। সিরিজটি সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অটোমোবাইল ব্র্যান্ড চেরির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে চেরি সিরিজের অফিসিয়াল অটোমোটিভ পার্টনার হিসেবে আত্মপ্রকাশ করলো।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি ও চেরির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আসন্ন সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য সিরিজ’ (সিরিজের সেরা বাংলাদেশি খেলোয়াড়) পুরস্কারটির স্পন্সর বা অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে যুক্ত থাকবে প্রতিষ্ঠানটি। সিরিজের সেরা পারফর্ম করা বাংলাদেশি খেলোয়াড়কে চেরির পক্ষ থেকে একটি গাড়ি দেয়া হবে।

বিসিবির সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে যুক্ত হওয়াকে ইতিবাচক দেখছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি বলেছেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে ‘বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি। আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া, বিশেষত গত এক-দেড়বছর সম্ভবত শেষ দুবছরে যে সুনাম নষ্ট হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডদের আসা শুরু হয়েছে। গত সিরিজেও দেখেছেন যে কিছু বাইক কোম্পানি, এমনকি এখন দেখছেন যে ই-বাইকের কিছু কোম্পানিগুলো আসছে। বিসিবি জন্য এটা ইতিবাচক দিক।’

তামিম আরও বলেছেন, ‘এরকম বড় বড় প্রতিষ্ঠান যতটুকু বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো এবং আমাদের ক্রিকেটারদেরও একটা প্রণোদনা দেয়া কোন সিরিজে ভালো করার জন্য।’

বিসিবির পক্ষ থেকে এই অংশীদারিত্বকে স্বাগত জানানো হয়েছে, যা দেশের ক্রিকেটের উন্নয়নে এবং বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহ প্রদানে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডেচেরিটি-টুয়েন্টিবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

Next Post

কারিনার সঙ্গে চেন্নাই গেলেন মা, লিভার ডোনার হিসেবে দুই ভাই

Next Post
চেন্নাই যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত চারজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কারিনার সঙ্গে চেন্নাই গেলেন মা, লিভার ডোনার হিসেবে দুই ভাই

ঝড়ের সময় ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছের গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ ১০ অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টির আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT