চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 08, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ দেড় দশক পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াতে চলা সিরিজটির আগে অতীত পরিসংখ্যান নিয়ে ভাবছে না বাংলাদেশ। অজিরা এগিয়ে থাকলেও, নিজেদের চেনা কন্ডিশনে যেকোনো পরাশক্তিকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত টিম টাইগার্স।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মিরপুরের চেনা উইকেটে পূর্ণ সুবিধা নিতে চাইবে বাংলাদেশ। নাহিদ রানার গতিময় বোলিং, মোস্তাফিজ-তাসকিনদের বৈচিত্র সফরকারী ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হতে পারে। দলে অভিজ্ঞ ও তরুণদের দারুণ সমন্বয় থাকায় প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।

মিচেল মার্শ এবং ট্রাভিস হেডের মতো তারকাদের ছাড়াই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। জশ ইংলিশের নেতৃত্বে তরুণ এই দলটিতে মার্নাস লাবুশেন এবং অ্যাডাম জাম্পার মতো অভিজ্ঞ বিশ্বমানের ক্রিকেটাররা রয়েছেন। তারকাদের অনুপস্থিতিতে নতুনদের প্রমাণ করার এবং নিজেদের চেনা আধিপত্য বজায় রাখার চ্যালেঞ্জ থাকবে অজিদের সামনে।

মিরপুরের উইকেট সাধারণত স্পিন-সহায়ক হয়ে থাকলেও সাম্প্রতিক বাস্তবতা ভিন্ন। উইকেটের ঘাস ইঙ্গিত দিচ্ছে, শুরুতে পেসাররা কিছুটা বাড়তি সুবিধা বা সুইং পেতে পারেন।

দুই দলের অতীত ওয়ানডে পরিসংখ্যানের বলছে, ২২ বারের দেখায় মাত্র একবার জিতেছে বাংলাদেশ। বিপরীতে অজিরা ২০টিতে জয় পায়, একটি ম্যাচ ছিল পরিত্যক্ত।

ম্যাচ পূর্ববর্তী অফিসিয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলগত প্রস্তুতি নিয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের একটাই পরিকল্পনা, ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।’

অস্ট্রেলিয়া দলের জন্য চ্যালেঞ্জিং সিরিজ হবে জানিয়ে দলটির অধিনায়ক জশ ইংলিশ বলেন, ‘তারা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। স্বাভাবিকভাবেই আপনারা নিজেদের ঘরের মাঠের কন্ডিশনে খেলছেন। আমাদের অনেকেই আগে এখানে আসেনি, তবে আমাদের যেটা আছে তা হলো নিজেদের ওপর অগাধ বিশ্বাস। আমার মনে হয় এটি একটি দারুণ সিরিজ হতে যাচ্ছে।’

মিরপুরে দুই দল শেষবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১১ সালে। সেই সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল। তবে ২০২১ সালে একই মাঠে টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

Tags: অস্ট্রেলিয়াইলিশওয়ানডে সিরিজজশবাংলাদেশমিরপুরমিরাজলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

Next Post

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেস সচিবের বৈঠক, বাংলাদেশ সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

শিক্ষার্থীরা স্কুলে খেলাধুলা ও আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT