চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই মিরপুরে ওয়ানডে সিরিজ জয়

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
8:40 অপরাহ্ন 11, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জুটি বেঁধে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রিলি মেরিডিথের ১৪৩ কিলোমিটার গতির বল কিছুটা সামনে এগিয়ে হুক শটে ফাইন লেগের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান মেহেদী হাসান মিরাজ। জয়োল্লাসে মেতে ওঠে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। দীর্ঘ ২১ বছর ও ১৫ ম্যাচ অপেক্ষার পর চলতি সিরিজে প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে দ্বিতীয় জয় তুলেছিল বাংলাদেশ। এবার এক ম্যাচ হাতে রেখেই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার মহাকাব্য লিখল টিম টাইগার্স।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শুরু, এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ড, এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজ জিতল টিম টাইগার্স। ঘরের মাঠে টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয়। ২০২৩-২৪ সালে শ্রীলঙ্কাকেও ঘরে হারায় লাল-সবুজের দল। মাঝে অবশ্য চারটি অ্যাওয়ে সিরিজে হার দেখেছিল বাংলাদেশ।

তাসকিন-মোস্তাফিজদের দাপুটের বোলিংয়ের পর সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের নিদারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৮৬ রানে জিতেছিল মিরাজের দল।

বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে যখন তারা, বৃষ্টির হানায় বাকি ৮ ওভার ব্যাট করার সুযোগ হয়নি। সিরিজ জয়ের পথে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। জবাবে নেমে ৩৬ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলে তানজিদ তামিমকে ফিরতি ক্যাচে ফেরান জাভিয়ের ব্রেটলেট। রানের খাতা খোলার আগে প্রথম উইকেট হারানো বাংলাদেশকে চাপমুক্ত করেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। ৮৬ রানের জুটি গড়েন দুজনে।

১৫.৫ ওভারে সৌম্য সরকার ম্যাট রেনশ’র বল রিভার্সসুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ব্রেটলেটের হাতে। ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৪২ রান করেন। ১৮.১ ওভারে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে ফেরান মেরিডিথ। জশ ইংলিশের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ৫ চারে ৫৩ বলে ৪২ রান করে।

২৩.২ ওভারে দলীয় ১২২ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারী দল। ক্যামেরন গ্রিনের বাউন্সার লিটনের গ্লাভসে লেগে বল যায় ইংলিশের গ্লাভসে। ৩ চারে ১৮ বলে ২১ রানে ফেরেন লিটন। ২৭তম ওভারের শেষ বলে দলীয় ১৪৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। অ্যাডাম জাম্পার বলে লংঅফে কুপার কনোলির হাতে ধরা পড়েন মোসাদ্দেক হোসেন। ৩ চারে ১৪ বলে ১৫ রান করেন।

পরে তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের অবিচ্ছিন্ন ৪৯ বলে ৫১ রানে জুটিতে জয় নিশ্চিত করে বাংলাদেশ। হৃদয় ২ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৪০ রানে এবং ১টি করে চার ও ছক্কায় ২২ বলে ২২ রানে অপরাজিত থাকেন মিরাজ।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ব্রেটলেট, মেরিডিথ, জাম্পা, রেনশ ও ক্যামেরন গ্রিন।

এর আগে ব্যাটে নেমে ইনিংসের চতুর্থ বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের বলে বোল্ড হন ম্যাথিউ শর্ট। দ্বিতীয় ওভারে এসে মোস্তাফিজুর রহমান জোড়া শিকার তুলে নেন। ওভারের প্রথম বলে কুপার কনোলি এবং শেষ বলে ম্যাট রেনশকে ফেরান। দুজনে লিটনের গ্লাভসে ধরা পড়েন।

রানের খাতা খোলার আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী দল। চতুর্থ উইকেটে ২৫ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিশ। ৭.৩ ওভারে ক্যারিকে ফিরিয়ে জুটি ভাঙেন মোস্তাফিজ। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন, করেন ১৭ বলে ১৩ রান।

১৭.১ ওভারে ৬৮ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। তানজিদ তামিমের ক্যাচ বানিয়ে জশ ইংলিশকে ফেরান তানভীর। ৪ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৩৪ রান করেন অজি অধিনায়ক। ২১.১ ওভারে ৮১ রানে ষষ্ঠ উইকেট হারায় অজিরা, ফেরেন ক্যামেরন গ্রিন। ১ চার ও ২ ছক্কায় ৫০ বলে ২৫ রান করে।

চাপে পড়া অস্ট্রেলিয়ার হাল ধরেন লাবুশেন ও ব্রেটলেট। দুজনে যোগ করেন ১০৩ রান। ৪০.২ ওভারে ব্রেটলেটকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন। ৪ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৫২ রান করে যান তিনি। পরের বলে গোল্ডেন ডাক উপহার দিয়ে অ্যাডাম জাম্পাকেও ফেরান টাইগার পেসার।

৪২তম ওভারের খেলা শেষে বৃষ্টি নামে। বৃষ্টি নামার আগে অজিদের সংগ্রহ ছিল ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান। লাবুশেন ৩ চারে ৮৫ বলে ৫৫ রানে এবং নাথান এলিস ৫ বলে ২ রানে মাঠ ছাড়েন।

দুপুর ২টা ৩৪ মিনিটে নামা বৃষ্টি থামে বিকেল চারটার পর। দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকায় কাটা হয় ওভার। ফলে অজিদের আর ব্যাটে ফেরা হয়নি। বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

বাংলাদেশের হয়ে তাসকিন ও মোস্তাফিজ ৩টি করে উইকেট নেন। তানভীর ইসলাম নেন ২ উইকেট।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে সিরিজজাম্পাবাংলাদেশমিরপুরলিটনলিড স্পোর্টসসৌম্য
Previous Post

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

Next Post

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

Next Post
তিন ফুটবল মহাতারকার বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের কীর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

বিশ্ব ফুটবল বিশ্বকাপের জন্য স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, পর্তুগাল, নেদারল্যান্ডস ও ব্রাজিলের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT