চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বদলি’ আসিফ হলেন আসর সেরা গোলরক্ষক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 28, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে দলের সাথে থাকলেও প্রথম দুই ম্যাচে নামার সুযোগ পাননি সাফের আসর সেরা বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ আসিফ। সুযোগ আগে বদলি হিসেবে নামার, সেমিফাইনালে ভারতের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগান তিনি। সেই ম্যাচের পারফরম্যান্সই তাকে আসরের সেরা গোলরক্ষকে পরিণত করেছে।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের ৬৮ মিনিটে আসিফ মাঠে নামার সুযোগ পান। চোট পাওয়ায় নিয়মিত গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের বদলি হিসেবে নামেন। সেখান থেকেই শুরু হয় আসিফের সাফল্যের যাত্রা। টাইব্রেকারে বাংলাদেশকে জয় এনে দেয়ার পর ফাইনালেও দারুণ করেন।

আসর সেরা গোলরক্ষক হওয়ার প্রতিক্রিয়ায় আসিফ বলেছেন, ‘আমার মা-বাবার দোয়া, আত্মীয় স্বজন এবং দেশবাসীর দোয়ায় বয়সভিত্তিক পর্যায়ে, আমি আসলে আসরের সেরা গোলকিপার হতে পারছি।’

সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ে ১-১ গোলে সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকে। ভারতের গাংতের নেয়া প্রথম শট ঠেকিয়ে দেন আসিফ। পিয়াস আহমেদ নোভা প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। আকাশ তিরকির নেয়া শেষ শটটিও ঠেকিয়ে দিয়ে সেমিফাইনালের নায়ক বনে যান বদলি গোলরক্ষক আসিফ।

ফাইনালে নেপালের বিপক্ষে অবশ্য বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়নি আসিফকে। প্রথমার্ধের শুরুতে কিছুটা চাপ থাকলেও কোনো বিপদ ঘটতে দেননি তরুণ তারকা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে নেপালের নেয়া শটের গতিবিধি বুঝতে না পেরে গোলবার ছেড়ে বেরিয়ে আসেন, সেখান থেকে একটি গোল শোধ করে নেপাল। তবে শেষ রক্ষা হয়নি দলটির, বাংলাদেশের কাছে হারে ৪-১ ব্যবধানে। সেমিফাইনালের ক্ষিপ্রগতির বাংলাদেশি ‘মার্টিনেজ’ হয়ে যান আসর সেরা গোলরক্ষক।

Tags: অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপআসিফনেপালবাংলাদেশভারতমার্টিনেজলিড স্পোর্টসশ্রাবণ
Previous Post

জিএসপি সুবিধা কী, কবে নাগাদ ফিরতে পারে

Next Post

ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ

Next Post
ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ভাষণে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে হস্তক্ষেপের মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT