চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 18, জুলাই 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন মাস পর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের আসরে সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষ দেশও চূড়ান্ত হয়ে গেছে। এখন পালা প্রস্তুতির।

যেটির শুরু হতে পারত আসন্ন জিম্বাবুয়ে সফর থেকে। তবে বাংলাদেশের থিংক ট্যাঙ্ক চাইছে ক্রিকেটারদের আরেকটু সময় দিয়ে বাজিয়ে দেখে সেরা কম্বিনেশন চূড়ান্ত করতে।

টি-টুয়েন্টি সংস্করণে টাইগারদের দুর্বলতা অনেক। তাই ‘ধীরে চলো নীতি’ অনুসরণের পক্ষে টিম ম্যানেজমেন্ট।

৪, ৬ ও ৮ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে রয়েছে সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজও। দুই সংস্করণের জন্য বুধবার দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু চ্যানেল আই অনলাইনকে জানালেন, মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবেন তারা।

সাকিব আল হাসান ছাড়া জিম্বাবুয়ে সফরে থাকছেন দলের সেরা খেলোয়াড়দের সবাই। পূর্ণশক্তির দলই যাবে সফরে। মিনহাজুলের কাছে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপের ছায়া দলটাই কি যাচ্ছে জিম্বাবুয়েতে? প্রধান নির্বাচক বললেন, ‘না, এশিয়া কাপে সেটি দেখা যাবে।’

২৭ আগস্ট শুরু হতে পারে ৬ দলের এশিয়া কাপ। টুর্নামেন্টের আয়োজক শ্রীলঙ্কা হলেও দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্দশার কারণে আসর স্থানান্তরিত হয়ে হবে সংযুক্ত আরব আমিরাতে।

সবদিক থেকেই টি-টুয়েন্টি বিশ্বকাপের আসল প্রস্তুতি এশিয়া কাপকে ধরা হচ্ছে। যদিও অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। স্বাগতিকরা ছাড়াও সেখানে প্রতিপক্ষ হবে পাকিস্তান।

এশিয়া কাপেও পাকিস্তানের সঙ্গে দেখা হবে বাংলাদেশের। দেখা হবে ভারতের সঙ্গেও। ভারত-পাকিস্তান উভয় দলই বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপেই। যে গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা। দুটি দল আসবে প্রথম রাউন্ড পেরিয়ে।

আট দল সরাসরি সুপার টুয়েলভ রাউন্ড খেলবে। বাকি আট থেকে চারটি দল উঠে আসবে সুপার টুয়েলভে। ১৬ অক্টোবর শুরু হবে প্রথম পর্ব। সেরা ১২ দলের আসল লড়াই শুরু ২২ অক্টোবর।

Tags: আমিরাতএশিয়া কাপ ২০২২টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশবিসিবিমিনহাজুললিড স্পোর্টস
Previous Post

ঢাকা-কলকাতা আরেকটি ট্রেন চালুর প্রস্তাব

Next Post

কবরী আপা

Next Post
প্রয়াত কবরী আপার স্মৃতিচারণ ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কবরী আপা

জাভি ফুটবল মাঠে হাসিমুখে তিন আঙুল দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবিজা সৈকতে বসে লেভান্ডোভস্কিকে বশে আনেন জাভি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT