চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবাডি খেলোয়াড়দের ‘বেতনভুক্ত’ করার দাবি আল-আমিনের

আবু তাহের by আবু তাহের
5:06 অপরাহ্ন 04, জুন 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
কাবাডি খেলোয়াড়ের হাতে ট্রফি গ্রহণ, পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম রেইডার মো. আল-আমিন। বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরের অন্যতম খেলোয়াড় আল-আমিন এক ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। অন্যান্য ম্যাচগুলোতেও তার সরব উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। জাতীয় দলে অভিষেকের পর বঙ্গবন্ধু কাপের চতুর্থ আসরসহ বিগত তিন আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন। ফাইনাল শেষে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে, জানিয়েছেন কাবাডি খেলোয়াড়দের বেতনভুক্ত করার আহ্বান।

কাবাডির অন্যান্য আসর যেমন সাফ গেমস বা এশিয়ান গেমসে তেমন সাফল্য আসছে না কেন এমন প্রশ্নের উত্তরে আল-আমিন বলেন, ‘এ ধরনের আসরগুলোতে পদক পাওয়া সম্ভব। কারণ এর আগেও আমরা এসব আসরে সাফল্য পেয়েছি। মাঝে কিছুটা সময় বিরতি গেছে। তবে এখন আমরা যেভাবে খেলায় এগোচ্ছি, এটা যদি অব্যাহত থাকে, তবে সম্ভব হবে।’

‘আমাদের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা আসলে খুবই কম। যদি সুযোগ-সুবিধা সেভাবে পাওয়া যেতো, তাহলে তৃণমূলের অনেক খেলোয়াড় কাবাডি খেলতে উদ্বুদ্ধ হতো। কাবাডি আসলে এগিয়ে যাচ্ছে। আরও আগাতো, যদি কিছুটা সুযোগ-সুবিধা পাওয়া যেতো। যেমন বাংলাদেশে লিগ চালু নেই, ভারতে প্রো কাবাডি লিগ চালু আছে। বাংলাদেশে লিগ চালু নেই তাই আর্থিক সুবিধাও কেউ পায় না। লিগ চালু হলে খেলোয়াড় বের হবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

ফেডারেশনের সীমাবদ্ধতা কোথায় এমন প্রশ্নে এ রেইডার জানান, ‘ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলায় পেছন থেকে সহায়তা পাওয়া যায়। কিন্তু আমাদের খেলায় ওই ধরনের সহায়তার পরিবেশ তৈরি হয়নি। কাবাডি ফেডারেশনের যেসব কর্মকর্তা আছেন, আমাদের জন্য তারা যথেষ্ট চেষ্টা করছেন। আমাদের দেশের যেসব বিনিয়োগকারী আছেন তারা যদি এগিয়ে আসেন, আমাদের জাতীয় খেলা কাবাডি অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে।’

‘কাবাডি খেলোয়াড় আমরা যারা আছি, তাদের অধিকাংশই বিভিন্ন বাহিনীতে কর্মরত। আমাদের ফেডারেশন থেকে কোনো বেতন দেয়া হয় না। আমাদের যদি বেতনের আওতাভুক্ত করা হয়, ভবিষ্যতে যারা আসবে তারাও এর সুফল পাবে। তাহলেই কাবাডির উজ্জল ভবিষ্যৎ দেখতে পারব।’

বিভিন্ন বাহিনীর বাইরে থেকে খেলোয়াড় কেন আসছে না, এমন প্রশ্নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য জানান, ‘বাহিনীর বাইরে থেকে আসছে না কারণ এখানে আর্থিক কোনো সুবিধা নেই। কাবাডি খেলতে গেলে খরচ আছে অনেক। খেলার জন্য আমরা যে খরচ পাই, সার্ভিসে থাকার কারণে আমরা চলতে পারি। কিন্তু সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে উঠে। এজন সাধারণ মানুষের মধ্যে তেমন আগ্রহ জন্মায় না।’

‘ফেডারেশন আগেও দিতো, এখনও তৃণমূলকে গুরুত্ব দিচ্ছে। তৃণমূল থেকে উঠে না আসার একমাত্র কারণ, তারা আর্থিক নিশ্চয়তা পাচ্ছে না। যেহেতু ফেডারেশন গুরুত্ব দিচ্ছে, একটু আর্থিক সুবিধা দিলে খেলোয়াড় উঠে আসতে বাধ্য। এখন আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, একটি লিগের ব্যবস্থা করে দেয়া। আর আমরা যেন একটু ভালোভাবে চলতে পারি, সেই হিসেবে একটা বেতন কাঠামোর ব্যবস্থা যেন করা যায়, সেটাই আমাদের দাবি।’

Tags: আল-আমিনকাবাডিকাবাডি ফেডারেশনবঙ্গবন্ধু কাপবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

‘পঞ্চায়েত’ এর আরো দুই সিজন আসছে

Next Post

নির্বাচনে জয়ী হয়ে যা বললেন কঙ্গনা

Next Post
কঙ্গনা রানাউত নির্বাচনে জয়ী হয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে জয়ী হয়ে যা বললেন কঙ্গনা

দুইজন ব্যক্তির ছবি, এক নারী ও এক পুরুষ, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ শব্দে পার্টি, বিপাকে লিওনার্দো ডিক্যাপ্রিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT