চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (ট্র্যাডক) উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 01, মার্চ 2026
in বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী-এর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (ট্র্যাডক)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১ মার্চ রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

প্রধান অতিথি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (ট্র্যাডক)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ সমন্বয়, ডকট্রিন ও ট্যাকটিকস প্রণয়নের সর্বোচ্চ সংস্থা হিসেবে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরুর বিষয়ে দৃঢ় আস্থা ও আশাবাদ ব্যক্ত করেন।

দিকনির্দেশনামূলক বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, যুগোপযোগী ও কৌশলগতভাবে কার্যকর বাহিনী গড়ে তুলতে পরিকল্পিত ও আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং সমন্বিত সামরিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। তিনি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও নীতিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ট্র্যাডক সরাসরি বিমান বাহিনী প্রধানের অধীনে পরিচালিত হবে। এটি কৌশলগত সামঞ্জস্য ও সময়োপযোগী নীতিগত দিকনির্দেশনা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পনা, অপারেশন, প্রশিক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে বিমান সদরের সংশ্লিষ্ট অধিদপ্তরসমূহের সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখবে।

‘ট্রান্সফরমেশন থ্রু উইজডম’ মূলমন্ত্র ধারণ করে এ প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনীর সব ধরনের প্রশিক্ষণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, ডকট্রিন ও ট্যাকটিকস প্রণয়ন ও হালনাগাদ, অপারেশনাল উৎকর্ষতা অর্জন এবং বাহিনীকে যুগোপযোগী রূপে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, কমান্ড্যান্ট ট্রাডক এবং বিমান সদরের পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: বাংলাদেশ বিমান বাহিনীবিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনহাসান মাহমুদ খান
Previous Post

‘১৮ মাসে বিশ্ববিদ্যালয়সহ সমগ্র শিক্ষাব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে’

Next Post

আমিরাতে ইরানের সামরিক অভিযানে বাংলাদেশিসহ নিহত ৩

Next Post

আমিরাতে ইরানের সামরিক অভিযানে বাংলাদেশিসহ নিহত ৩

তথ্যমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT