চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত গমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 16, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত গমন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার (১৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

রোববার (১৬ নভেম্বর) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার ইউএই এয়ার ফোর্স এন্ড এয়ার ডিফেন্সের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাই-এ অনুষ্ঠিতব্য দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস’ কনফারেন্স ২০২৫ (ডিআইএসিসি ২০২৫) এবং দুবাই এয়ার শো ২০২৫ -এ অংশগ্রহণ করবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ প্রকাশ করা হয় এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২০ নভেম্বর তিনি সরকারি সফর শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

Tags: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান
Previous Post

‘রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’

Next Post

মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি: ১ বাংলাদেশি গ্রেপ্তার

Next Post
বাংলাদেশি গ্রেপ্তার, মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি: ১ বাংলাদেশি গ্রেপ্তার

দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো প্রসঙ্গে নোরা ফাতেহির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো প্রসঙ্গে যা বললেন নোরা ফাতেহি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT