চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে ফিরছেন নাহিদ রানা, জানালেন প্রধান নির্বাচক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি নাহিদ। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই পেসার এখন মিরপুরে বোলিং শুরু করেছেন। তবে এশিয়ান গেমসে খেলা হচ্ছে না তার। এমনকি আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও থাকছেন না তিনি। তবে কবে নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন নাহিদ, সেটির একটি ধারণা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৯ অক্টোবর শুরু হতে যাওয়া ম্যাচের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি নাহিদকে। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ার পথে থাকা এই পেসারকে নিয়ে অবশ্য নির্বাচকদের ভাবনায় ছিল।

হাবিবুল জানিয়েছেন, আগামী মাসের ১০ তারিখ থেকে নাহিদকে পাওয়া যেতে পারে। সে কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তাকে পাওয়ার সুযোগ নেই বললেই চলে।

বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় প্রধান নির্বাচক বলেন, ‘নাহিদ রানাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। তাকে পাওয়া যাবে সামনের মাসের ১০ তারিখ থেকে। কাজেই এই টেস্ট থেকে সে এমনিতেই ছিটকে গেছে।’

তবে শুধু আফগানিস্তান টেস্ট নয়, নাহিদের ফেরার ক্ষেত্রে সামনে থাকা গুরুত্বপূর্ণ সিরিজগুলোর কথাও মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ এবং আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট রয়েছে বাংলাদেশের।

হাবিবুল বলেন, ‘সামনের টেস্ট ম্যাচগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, এরপর ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ, এছাড়া আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট- এই ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এজন্য নাহিদ রানাকে আমরা সম্ভাব্য সেরা সুযোগ দিতে চাই, যেন সে সবগুলো ম্যাচ খেলতে পারে।’

আফগানিস্তান টেস্টের পর সংযুক্ত আরব আমিরাতেই একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে নাহিদকে ফেরানো হবে, নাকি দেশে জাতীয় লিগে খেলে টেস্টের প্রস্তুতি নেবেন তিনি, তা এখনো চূড়ান্ত হয়নি।

প্রধান নির্বাচকের ভাষ্য, ‘ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টে তাকে আমরা চাচ্ছি। আশা করি তখন সে সুস্থ থাকবে। সেক্ষেত্রে তাকে নিয়ে সম্ভাব্য সেরা পথটা কী হতে পারে, সেটিই নিয়ে আমরা আলাপ করছি।’

ওয়ানডে সিরিজে খেলার সুযোগ থাকলে সেটিকেও নাহিদের ফেরার প্রস্তুতি হিসেবে ব্যবহার করা হতে পারে। আবার প্রথম শ্রেণির ক্রিকেটে খেলিয়েও তাকে টেস্টের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।

হাবিবুল বলেন, ‘নাহিদ রানার জন্য যেটা সেরা উপায় হবে, আমরা সেই সিদ্ধান্ত নেব। সেটা হতে পারে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেওয়া, অথবা ফার্স্ট ক্লাসে খেলে প্রস্তুত হওয়া। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলার জন্য কোনটা ভালো হবে, সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব।’

Tags: আরব আমিরাতনাহিদবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তান টেস্টবিসিবিলিড স্পোর্টসহাবিবুল বাশার
Previous Post

ইংলিশ গণমাধ্যম বলে দিচ্ছে ব্যালন ডি’অরে শীর্ষে কে, মেসি কোথায়

Next Post

সিসিটিভির সেই কিশোর কে, অপ্রতীমের মৃত্যুর রহস্যে নতুন সূত্র

Next Post
ছবি: সংগৃহীত

সিসিটিভির সেই কিশোর কে, অপ্রতীমের মৃত্যুর রহস্যে নতুন সূত্র

ছবি: সংগৃহীত

‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে’, যেভাবে জঙ্গলে মিললো অপ্রতিমের লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT