চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ২৩৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 06, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যথিত ও উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের শারজায় বল হাতে দারুণ করছে বাংলাদেশ। আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। চারটি করে উইকেট নিয়েছেন দুজনেই। টাইগার দুই পেসারের তোপ সামলে দারুণ করেছেন মোহাম্মদ নবী ও হাশমতউল্লাহ শাহিদী। তাদের নির্ভার ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে ২৩৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে আফগানিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৪৯.৪ ২৩৫ রান তুলে থামে দলটি। চাপের মুখে হাল ধরে ৮৪ রান করেছেন নবী। অধিনায়ক শাহিদীর ব্যাট থেকে এসেছে ৫২ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ১.৫ ওভারে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান রহমানুল্লাহ গুরবাজকে, ৫ রান করেন।

অষ্টম ওভারে দ্বিতীয় সাফল্য এনে দেন মোস্তাফিজ। মুশফিকের ক্যাচ বানিয়ে ফেরান রহমত শাহকে। ১৩ বলে ২ রান আফগান ব্যাটারের। ৯.২ ওভারে নিজের দ্বিতীয় সাফল্যের দেখা পান ফিজ। অটলকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। ৩০ বলে ২১ রান করে যান আফগান ওপেনার।

একই ওভারের পঞ্চম বলে ৩৫ রানে চতুর্থ উইকেট তুলে নেয় টিম টাইগার্স। মোস্তাফিজের কাটারে উইকেটের পেছনে ক্যাচ দেন আজমতউল্লাহ ওমরজাই। ৩ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি।

১৩.২ ওভারে শাহিদী ও নাইবে নির্ভর করে দলীয় ফিফটি পূর্ণ করে দলটি। ৩৬ রানের জুটি গড়েছিলেন। ২০তম ওভারের শেষ বলে জুটি ভাঙেন তাসকিন। শর্ট লেন্থের ডেলিভারিতে বড় শট খেলতে যান গুলবাদিন। মিডঅনে তানজিদ তামিমের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন। ৩২ বলে ২২ রান করে যান।

ষষ্ঠ উইকেট জুটিতে ১০৪ রান তোলেন শাহিদী ও নবী। ৪১তম ওভারে এসে জুটি ভাঙলেন মোস্তাফিজ। শাহিদীকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন টাইগার পেসার। আফগান অধিনায়ক ৯২ বলে ৫২ রান করেন। ১৭৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।

নিজের অষ্টম ওভারে এসে প্রথম সাফল্যের দেখা পান শরিফুল ইসলাম। ৪২.৪ ওভারে টাইগার পেসারের শর্ট লেন্থের বলে মিড উইকেটে মোস্তাফিজের হাতে ক্যাচ দেন রশিদ খান। ১১ বলে ১০ রান করেন।

৪৭.৩ ওভারে মোহাম্মদ নবীকে ফেরান তাসকিন আহমেদ। বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে তানজিদের হাতে ক্যাচ দেন। ৭৯ বলে ৮৪ রানের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার।

পরের বলেই আল্লাহমোহাম্মদ গজনাফরকে ফেরান তাসকিন। টাইগার পেসারের বল বুঝে উঠার আগেই বোল্ড হয়ে যান। ইনিংসের দু’বল বাকী থাকতে ফজলহক ফারুকী রানআউট হয়ে গেলে আফগানদের ইনিংস থামে। নাঙ্গোলিয়া খারোটে ২৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

তাসকিন ১০ ওভারে ৫৩ রান এবং মোস্তাফিজ ৫৮ রান খরচায় চারটি করে উইকেট নেন। শরিফুল নেন ১ উইকেট।

Tags: তাসকিনবাংলাদেশ-আফগানিস্তানমুশফিকমোস্তাফিজ শারজাহ
Previous Post

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা চেয়ে লিগ্যাল নোটিশ

Next Post

আওয়ামী লীগের আমু-শমী কায়সার রিমান্ডে

Next Post
বাংলাদেশের নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের আমু-শমী কায়সার রিমান্ডে

ডোনাল্ড ট্রাম্পের ভাষণ, মার্কিন পতাকা পেছনে, বিশ্বনেতাদের অভিনন্দন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT