চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওপেনিংয়ে কে, ম্যাচের আগেরদিনও জানে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 06, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে শনিবার বিশ্বকাপ মিশনে নেমে পড়ছে বাংলাদেশ। ধর্মশালার ম্যাচটি ব্যাটিং বান্ধব পিচে হবে বলেই মনে করছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তার দিকে প্রশ্ন যায়, রশিদ-মুজিব-ফারুকিদের বিপক্ষে বাংলাদেশের দুই ওপেনার কে হবেন। হাথুরু বলেছেন, এখনও ঠিক করা হয়নি!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেরদিন দলের প্রতিনিধি হয়ে এসে বলেছেন, ‘কোন দুই জন ওপেনিংয়ে নামবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে হ্যাঁ, সঠিকভাবে উল্লেখ করেছেন যে, আমাদের কাছে বিকল্প ব্যবস্থাও আছে।’

ধর্মশালার উইকেটে ঘাস থাকায় ব্যাটাররা রান পাবে বলে ধারণা করছেন হাথুরু। ম্যাচের আগে কিউরেটর কেমন পিচ রাখবেন তার উপর নির্ভর করছে অনেককিছু। বলেছেন, ‘ম্যাচের সকালে এই সিদ্ধান্তটি নিতে পারলে আরও ভালো হবে। প্রথমে আমরা ব্যাট করলে ওপেনিংয়ে কারা নামবে এবং পরে ব্যাট করলে কারা খেলবে, সেটা আগামীকাল দেখতে পাবেন।’

৫৫ বর্ষী শ্রীলঙ্কান কোচ বলেছেন, ‘স্বাভাবিকভাবে বলতে গেলে আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন- বলব, আমরা চার-পাঁচটি ম্যাচ জিততে চাই। কারণ শুরুতে আমার চিন্তা সেমিতে যাওয়া। নকআউট পর্বে খেলাটাই এখন আমাদের প্রথম লক্ষ্য।’

ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপে সাকিব আল হাসানের দলের অভিযান শুরু হবে শনিবার সকালে। বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে টাইগার-আফগান মাঠের লড়াই।

Tags: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশভারতলিড স্পোর্টসসাকিবহাথুরুসিংহে
Previous Post

কোনো ‘তামিম’কে নিয়েই ভাবছে না আফগানিস্তান

Next Post

বাংলাদেশি সিনেমায় ‘আদিম’ পাইওনিয়ার হয়ে থাকবে

Next Post
নির্মাতা সিনেমা সম্পর্কে আলোচনা করছেন, পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি সিনেমায় ‘আদিম’ পাইওনিয়ার হয়ে থাকবে

অস্কারজয়ী টম হ্যাঙ্কসের ছবি, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই নিয়ে অস্কারজয়ী টম হ্যাঙ্কসের সতর্ক বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT