চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে আমরা জিততে চাই: রহমত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 31, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় দ্রুত দৌড়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের মূলপর্বের আশা শেষ হয়ে গেছে দুম্যাচ আগেই। ঘরের মাঠে ভারত ও অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা বাকি লাল-সবুজদের। ভারত ম্যাচের জন্য শুক্রবার প্রস্তুতি শুরু করেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। জয়ের বিকল্প কিছু চিন্তা করছে না বাংলাদেশ, জানিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া।

বৃহস্পতিবার থেকে আবাসিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। যোগ দিয়েছেন ১৪ খেলোয়াড়। এখনও প্রাথমিক একাদশ ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্যাবরেরা সন্তানের বাবা হওয়ায় দলের সাথে নেই।৩/৪ নভেম্বরের দিকে বাংলাদেশে আসার কথা তার।

শুক্রবার রহমত মিয়া বললেন, ‘স্বাভাবিকভাবে প্রত্যেক উইন্ডোতেই খেলোয়াড়রা আসে, দলে যোগ দেয় সামনের যে ম্যাচগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুত হতে। যেহেতু আমাদের ১৮ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ, খেলোয়াড়রা সবাই উজ্জীবিত। ভারতের সাথে ম্যাচ খেলা নিয়ে সবাই অনেক উদ্বেলিত থাকে। সবাই ভালোভাবে প্রস্তুতি নেয়ার জন্য মনোযোগী আছে। ভারতের বিপক্ষে আমরা ম্যাচ জিততে চাই।’

‘আসলে আফগানিস্তানের বিপক্ষে মিয়ানমারের খেলার কথা ছিল। সেটা মিয়ানমার সম্ভবত বাতিল করেছে বাংলাদেশে আসবে না। সেই হিসেবে আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচ হওয়ার কথা ছিল, এখন অন্য প্রতিপক্ষ নির্ধারণ করেছে ফেডারেশন। প্রত্যেক ম্যাচের আগে একটা প্রস্তুতি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। যদি শক্ত প্রতিপক্ষ হয় অবশ্যই আমাদের জন্য ভালো, না পাওয়া গেলে সমমানের একটা দল থাকলে ভালো, প্রস্তুতি তো প্রস্তুতিই।’

এএফসি এশিয়ান কাপের পরের আসর নিয়ে রহমত বললেন, ‘যদি শেষ দুইটা ম্যাচ জিতিও, আমাদের কষ্ট লাগবে হয়ত, আমাদের চূড়ান্ত লক্ষ্যটাতে যেতে পারবো না। যেহেতু এবার এশিয়ান কাপে আমাদের দল ভালো করছে এবং সামনে আরও ভালো করার সম্ভাবনা আছে। এবার যে আমরা বাছাইপর্ব উৎরাতে পারিনি, সব খেলোয়াড়ের ভিতর একটা কষ্ট আছে এবং পরবর্তীতে ইনশাআল্লাহ সবাই আরও ভালো করার চেষ্টা করবে এবং বাছাইপর্ব উৎরাতে চেষ্টা করবে।’

Tags: এএফসিএশিয়ান কাপবাফুফেবাংলাদেশভারতরহমতলিড স্পোর্টস
Previous Post

সাত মাসের প্রেম, ঐশীকে বিয়ের পর যা বললেন রাসেল

Next Post

ক্যান্সার স্ক্রিনিং কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করার দাবি ক্যান্সার বিশেষজ্ঞদের

Next Post
ক্যান্সার স্ক্রিনিং নিয়ে আলোচনা চলছে, প্যানেলে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার স্ক্রিনিং কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করার দাবি ক্যান্সার বিশেষজ্ঞদের

তুলনামূলকভাবে ছোট মঞ্চে জুমার নামাজের খুতবা পড়ছেন খতিব মুহিবুল্লাহ মাদানী. Channel i News - চ্যানেল আই নিউজ

জুমা’র নামাজ পড়াননি টঙ্গীর সেই খতিব মুহিবুল্লাহ মাদানী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT