চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন মাহিন অ্যাডাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 পূর্বাহ্ন 01, ডিসেম্বর 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের পতাকাসহ কাতার ও চিতাবাঘের ছবি, যুবকদের করাতের পোশাক ও প্রাণীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পট পরিবর্তনের পর ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আসর বাংলাদেশ থেকে সরে যায় সাউথ আফ্রিকায়। ডারবানে হওয়া কারাতে আসরে স্বর্ণপদক জিতেছেন অ্যাথলেট মাহিন অ্যাডাম চৌধুরী। স্বর্ণের সাথে ব্যক্তিগত ইভেন্টে একটি ব্রোঞ্জ পদকও জিতেছেন তিনি।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী কমনওয়েলথ কারাতে বাংলাদেশের স্বর্ণ জয়ের খবর নিশ্চিত করেছেন। অ্যাডাম চৌধুরী ক্যাডেট কুমিতা ৫২ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এবং ব্যক্তিগত ক্যাডেট কাতায় ব্রোঞ্জ পদক জেতেন। প্রতিযোগিতায় তার বাবা মুস্তাক চৌধুরী কোচের দায়িত্ব পালন করেন।

কমনওয়েলথে স্বর্ণ জয়ে অ্যাডাম ও তার কোচকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। আসরে পদক জয়ে সবার উপরে স্বাগতিক সাউথ আফ্রিকা, ১৩ স্বর্ণ, ১০ রৌপ্য ও ৯ ব্রোঞ্জে ৩২ পদক তাদের। ৩০ পদকে দুইয়ে আছে ভারত এবং ১৭ পদক জিতে তিনে অস্ট্রেলিয়া। দুটি পদক জিতে বাংলাদেশের অবস্থান আটে।

রাজনৈতিক অস্থিরতায় কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ থেকে সরে যায়। নিরাপত্তার জন্য সরে যাওয়ার সিদ্ধান্তটি এসেছিল জুলাই মাসে। তার আগে বাংলাদেশ থেকে সরে গিয়েছিল মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ।

Tags: অ্যাডামকমনওয়েলথকারাতেকারাতে ফেডারেশনডারবানবাংলাদেশমুস্তাকলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

গাজীপুরে ৪ বাসে আগুন

Next Post

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

বাংলাদেশি ক্রিকেটার সাদমান ইসলাম ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদমান-দীপুর জুটিতে প্রথমদিন পার করল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT