চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের হারিয়ে সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 18, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, উইকেটের পাশে উইকেটরক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে তিন শতাধিক রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। পরে তানজিম-সৌম্যদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১ রানের জয় নিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে লাল-সবুজের দল।

মঙ্গলবার কলম্বোয় টসে জিতে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে সংগ্রহ করে ৩০৮ রান। জবাবে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করতে পারে আফগানিস্তান। রানরেটে এগিয়ে গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে সাইফ হাসানের দল।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়েও এগিয়ে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় নিয়ে টাইগারদের পয়েন্ট ৪, রানরেট ১.২৬৩। দ্বিতীয় দল হিসেবে সেমির দৌড়ে এখনও টিকে আছে আফগানিস্তান। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা ও ওমানের ম্যাচের ফলাফল পর্যন্ত। ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওমান ২৭ রানের কম ব্যবধানে হারলে সেমিতে যাবে আফগান বাহিনী। ২৭ রানের বেশি ব্যবধানে শ্রীলঙ্কা জয় পেলে সেমিতে যাবে লঙ্কান দল। ওমানের বিপক্ষে বড় জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারে তারা।

আগে ব্যাটে নেমে ভালোই করেছে বাংলাদেশ। ১১৪ বলে ১০০ করেছেন মাহমুদুল হাসান জয়। ইনিংসে ১২টি চার ও ২ ছক্কা হাঁকান। ৭২ বলে ৬২ রান করেছেন জাকির হাসান। নাঈম শেখ রান না পেলেও এদিন রান পেয়েছেন সৌম্য সরকার। ৪২ বলে তিন চার ও তিন ছক্কায় ৪৮ রান করেন সৌম্য। নাঈম করেন ৯ বলে ৯ রান।

শেষদিকে শেখ মেহেদীর ঝড়ো ক্যামিওতে তিনশ পেরিয়ে সংগ্রহ গড়ে বাংলাদেশ। ৬ চার ও এক ছক্কায় ১৯ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন মেহেদী।

আফগানদের হয়ে মোহাম্মদ সালেম নেন চারটি উইকেট। ১০ ওভার বল করে ৬৫ রান খরচ করেন তিনি।

জবাবে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১২ বলে ১০ রান করা জুবায়েদ আকবরীকে ফেরান রাকিবুল হাসান। পরে মন্থর গতিতে রান তুলতে থাকে আফগান বাহিনী। ২৫.২ ওভারে ১১৬ রানে নূর আলী জাদরানকে ফেরান তানজীম হাসান সাকিব। ৫৭ বলে ৪৪ রান করেন জাদরান।

৩২.২ ওভারে ১৪৮ রানে রিয়াজ হাসানকে ফেরান সৌম্য সরকার। ১০৫ বলে ৭৮ রান করেন রিয়াজ। চতুর্থ উইকেট জুটিতে দুইশ রান পার করেন অধিনায়ক শহীদুল্লাহ ও বহির শাহ। ৪৭ বলে ৪৪ রান করে রাকীবুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন শহীদুল্লাহ। ৪১.৪ ওভারে ২১৮ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান।

বহির শাহ একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট হারায় দলটি। শেষঅবধি ৮ উইকেটে ২৮৭ রানে থামে আফগানদের ইনিংস। বহির শাহ অপরাজিত ছিলেন ৫০ বলে ৫৩ রান।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৬৭ রান দিয়ে ৩ উইকেট নেন তানজীম হাসান সাকিব। ১০ ওভারে ৬১ রান দিয়ে ২ উইকেট নেন সৌম্য সরকার। দুটি উইকেট নেন রাকিবুল হাসানও। ১০ ওভারে ৩০ রান খরচ করেন তিনি। এছাড়া ৯.৩০ ইকোনমিতে ৯৩ রান দিয়ে ১ উইকেট নেন রিপন মণ্ডল।

Tags: ইমার্জিং এশিয়া কাপজয়বাংলাদেশ ‘এ’ দলরাকিবুললিড স্পোর্টসসৌম্য
Previous Post

বিদেশী প্রতিনিধিরা বিএনপিকে ঘোড়ার ডিম দিয়ে গেছে: ওবায়দুল কাদের

Next Post

হলিউড ছবিতে কে এই বাংলাদেশি রমজান মিয়া?

Next Post
হলিউড ছবিতে অভিনয়রত বাংলাদেশি অভিনেতা রমজান মিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড ছবিতে কে এই বাংলাদেশি রমজান মিয়া?

নাবিলা ও সাবিলা অভিনয় জগতে প্রবেশের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয়ে এলেন সাবিলার বোন নাবিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT