চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের হোয়াটওয়াশ করা হল না বাংলাদেশের

এ দলের সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 10, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়ের ব্যাটিং দৃশ্য, বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্যে নেমে তৃতীয় ও শেষ ম্যাচে জিতে পারেনি নুরুল হাসান সোহানের দল। বাংলাদেশ এ দলকে ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে নিউজিল্যান্ড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৭.৪ ওভার ব্যাটিং করে ২২৬ রানে থামে টাইগারদের ইনিংস। জবাবে নেমে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড।

আগে ব্যাটে নামা বাংলাদেশের দুই ওপেনারের ব্যর্থতার পর রান পেয়েছেন ইয়াসির আলি ও সাইফ হাসান। সাইফ ২৫ বলে ৩১ রান করেন। ৭টি চার ও তিনটি ছক্কায় ৬৫ বলে ৬৩ রান করেন ইয়াসির। শেষ দিকে নাসুম ভালো করেন। ৯৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

কিউইদের হয়ে আদিত্য অশোক ৩ উইকেট নেন। বেন লিস্টার, ডিন ফক্সক্রোফট ও জেডিন লিনক্স দুটি করে উইকেট নেন।

জবাবে নেমে বাংলাদেশ বোলারদের সামনে পরীক্ষা দিতে হয়েছে কিউই ব্যাটারদের। ব্যাটারদের মধ্যে রিস মাইরু ৩৩ রান, ডেল ফিলিপস ৩৪ রান, জো কার্টার ৩৩ রান করেন। ফক্সক্রোফট ৩৬ এবং জ্যাকারে ফোকস ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।

টাইগার বোলারদের মধ্যে নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম হাসান দুটি করে উইকেট নেন।

Tags: ইয়াসিরওয়ানডে সিরিজনাসুমনিউজিল্যান্ডবাংলাদেশ ‘এ’ দললিড স্পোর্টসসিলেট
Previous Post

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি

Next Post

আবদুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
আবদুল হামিদ দেশ ছাড়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে, পুলিশ ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবদুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারত-পাকিস্তান যুদ্ধে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশকে পা না দেওয়ার আহ্বান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT