চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাণ্ডব চালিয়েও লাভ হল না উইন্ডিজের, মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 19, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম তিন ম্যাচে জিতে রানরেটে বেশ এগিয়ে ছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচে হেরে যাওয়ায় সরাসরি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়নি টিম টাইগ্রেস। অপেক্ষা ছিল থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের মধ্যকার ম্যাচের ফলাফল পর্যন্ত। মূলপর্বের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজও, তবে কঠিন সমীকরণ ছিল তাদের সামনে। সমীকরণের কাছাকাছি গিয়েই থামতে হয়েছে ক্যারিবীয়দের। থাই মেয়েদের বিপক্ষে তাণ্ডব চালিয়ে জিতেও লাভ হলনা তাদের। রানরেটে এগিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

বাছাইয়ের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে থাইল্যান্ড। ৪৬.১ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। রানরেটে আগে থেকে পিছিয়ে থাকায় মূলপর্বে খেলার সমীকরণটা কঠিন ছিল ক্যারিবীয়দের।

বাংলাদেশকে টপকে বিশ্বকাপে যেতে থাই মেয়েদের দেয়া ১৬৭ রানের লক্ষ্য তাদের তাড়া করতে হত ১০ ওভারে। তাণ্ডব চালিয়ে ১০.৫ ওভারে লক্ষ্য তাড়া করেছে ক্যারিবীয়রা। তাতে তাদের রানরেট দাঁড়ায় ০.৬২৬। আর বাংলাদেশ ০.৬৩৯ রানরেট নিয়ে রানার্সআপ হয়ে টিকিট কেটেছে ভারতে গড়াতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের। ৫ ম্যাচের সবকটিতে জিতে বাছাইয়ের শীর্ষে থেকে মূলপর্বে খেলবে পাকিস্তান।

শনিবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হার দেখতে হয়েছিল টাইগ্রেসদের। ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের হার কিংবা রানরেটের সমীকরণে বেঁচে ছিল আশা। রানরেটে এগিয়ে থাকায় বিশ্বকাপে খেলা হচ্ছে জ্যোতিদের।

Tags: বাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

বাইরের কেউ এসে আমাদের দেশের ভবিষ্যত নির্মাণ করবে না: মির্জা ফখরুল

Next Post

‘মিথ্যা মামলা’য় গ্রেপ্তার গণমাধ্যমকর্মীর বাবার মুক্তির দাবি

Next Post
গণমাধ্যমকর্মীর বাবার মুক্তির জন্য মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিথ্যা মামলা’য় গ্রেপ্তার গণমাধ্যমকর্মীর বাবার মুক্তির দাবি

বিচার ও সংস্কারের রোডম্যাপ নিয়ে এনসিপি’র আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৫’শ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট পাবেন গ্রাহকরা: আইএসপিএবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT