চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 01, জুলাই 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলা QR কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সহজ উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে আজ থেকে বাধ্যতামূলক হলো বাংলা কিউআর (কুইক রেসপন্স) কোড। এখন থেকে দোকান, শপিংমল, রেস্তোরাঁ কিংবা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান সব জায়গায় অভিন্ন বাংলা কিউআর ব্যবহার করতে হবে। এর মাধ্যমে গ্রাহকরা বিকাশ, নগদ, রকেট বা যেকোনো ব্যাংক অ্যাপ ব্যবহার করে একই কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বুধবার (১ জুলাই) থেকে দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে অভিন্ন ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে বাংলা কিউআর চালু হচ্ছে। এর ফলে একাধিক প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর ব্যবহারের প্রয়োজন হবে না; একটি কিউআর দিয়েই সব ধরনের ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলা কিউআর আগে থেকেই চালু ছিল। তবে এখন এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আগে কোনো দোকানে শুধু একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কিউআর থাকলে অন্য প্রতিষ্ঠানের গ্রাহকরা সেখানে অর্থ পরিশোধ করতে পারতেন না। এখন সেই সীমাবদ্ধতা দূর হয়েছে। অভিন্ন বাংলা কিউআর স্ক্যান করে বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যাংকের যেকোনো অ্যাকাউন্ট থেকে সহজেই মূল্য পরিশোধ করা যাবে।

বাংলা কিউআরের সবচেয়ে বড় সুবিধা হলো এর কম খরচ ও সর্বজনীন ব্যবহার। প্রচলিত কার্ডভিত্তিক পেমেন্ট গ্রহণের জন্য যেখানে ব্যয়বহুল পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন প্রয়োজন হয়, সেখানে একটি সাধারণ কিউআর স্টিকার দিয়েই ডিজিটাল পেমেন্ট গ্রহণ সম্ভব। এতে ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার এবং বিভিন্ন সেবাদাতাও সহজে ক্যাশলেস লেনদেনে যুক্ত হতে পারবেন। নিরাপত্তার দিক থেকেও নতুন এই ব্যবস্থা কার্যকর। গ্রাহকের ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকেই সরাসরি লেনদেন সম্পন্ন হওয়ায় কার্ড ক্লোনিং বা পিন চুরির মতো ঝুঁকি থাকে না।

বিকাশের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, দেশের সব মার্চেন্ট পয়েন্টে অভিন্ন বাংলা কিউআর চালু হলে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আরও বিস্তৃত হবে। এতে গ্রাহকরা দ্রুত, সহজ ও ঝামেলামুক্তভাবে নগদবিহীন লেনদেন করতে পারবেন। পাশাপাশি ভাঙতি টাকা বহনের প্রয়োজন কমবে এবং ব্যবসায়ীদের পেমেন্ট গ্রহণ ও হিসাব ব্যবস্থাপনাও আরও সহজ হবে।

Tags: কিউআরডিজিটাল লেনদেনবাংলা
Previous Post

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

Next Post

বাংলায় তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন’

Next Post
বাংলাদেশের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন’ এর দৃশ্য, ঐতিহাসিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলায় তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন’

ট্রাম্পের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT