চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে বর্ষবরণের নেতৃত্বে লায়লা হাসান, গান গাইবেন বন্যা-কমলিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 20, মার্চ 2023
in বিনোদন
A A
বাংলাদেশের সাংস্কৃতিক নেত্রী লায়লা হাসান, বন্যা ও কমলিনী সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কে শতকণ্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত নৃত্য শিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসানকে। উপমহাদেশের খ্যাতনামা সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক জনের সামনে তার নাম ঘোষণা করা হয়।

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই আয়োজনে গান গাইতে বাংলাদেশ থেকে আসবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতা থেকে থাকবেন কমলিনী মুখোপাধ্যায়।

জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ১৯ মার্চ শতকণ্ঠে বর্ষবরণের চতুর্থ মহড়ায় এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন লেখক ডাক্তার হুমায়ুন কবির ও সংগীত পরিচালক মহিতোষ তালকদার তাপস। হিমাঙ্কের নিচে এ আবহাওয়ার শতাধিক শিল্পী অংশগ্রহণ করে দশটি গান মহড়া দিয়েছেন।

বাংলাদেশের রাজনৈতিক নেতারা এক অনুষ্ঠানে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আহ্বায়ক ও বর্ষবরণ উৎসবের প্রধান শিল্পীর নাম ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস বলেন, আমি তন্ময় হয়ে চার ঘণ্টার মহড়া উপভোগ করেছি। আমি মুগ্ধ ও অভিভূত। আমাদের শত বিভাজনের মধ্যে এক হওয়ার মূল মন্ত্র বাঙালিয়ানা। সংস্কৃতি আমাদের একত্রিত করে। বিশাল ও মহৎ এই আয়োজনটি সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

লেখক ডাক্তার হুমায়ুন কবির বলেন, আমাদের প্রথম ও শেষ কথা আমরা বাঙালি। বিশ্বব্যাপী আমাদের এই বাঙালিয়ানা প্রকাশ করার সুযোগ পাওয়া যায় এমন বৃহৎ আয়োজনে। নানান প্রভাবে আমরা মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছি সংস্কৃতি আমাদের মানবিক করে তোলে। এই আয়োজন শত কণ্ঠে হলেও এখানে যুক্ত হয়ে যাবে কোটি কণ্ঠ, এই প্রত্যাশা করি।

নিউ ইয়র্কে শতকণ্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক একুশে পদক প্রাপ্ত নৃত্য শিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসান বলেন, উপমহাদেশের খ্যাতনামা সংগীতজ্ঞ মুত্তালেব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক জন মিলে আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি অশেষ সম্মানিত বোধ করছি। আহ্বায়ক হিসেবে আমি আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে ঐতিহাসিক এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে চাই।‌ উত্তর আমেরিকার সকল অভিবাসীদের আমন্ত্রণ জানাই আগামী ১৪ ও ১৫ এপ্রিলের এ উৎসবে অংশগ্রহণ করার জন্য।

Tags: কমলিনীবন্যাবাংলা বর্ষবরণবৈশাখরেজওয়ানা চৌধুরী বন্যলায়লা হাসান
Previous Post

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে

Next Post

আরাভকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ

Next Post
শহরের আকাশে উঁচু ভবন ও আকাশের দৃশ্যের পাশে বসে যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

আরাভকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ

আনন্দিত যুবক হাসিমুখে, ব্যাকগ্রাউন্ডে আলো ঝলমল।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনমজুরের ছেলে আরাভ কীভাবে এতো টাকার মালিক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT