চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু: সুজিত রায় নন্দী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 01, মে 2023
in রাজনীতি
A A
বঙ্গবন্ধু ও শ্রমজীবী মানুষের সম্পর্কের উপর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পরই মে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং জাতির পিতা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ সৃষ্টি এবং স্বাস্থ্য ও সুরক্ষা বিধি পালনকে জাতীয় সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা।

সোমবার (১ মে) চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত-বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু যেমন ছিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, তেমনি তিনি ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর’ জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার পথ ধরেই শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং তিনি শ্রমিকদের জন্যও নতুন বেতন কাঠামো ঘোষণা করেন। মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

আওয়ামী লীগ যখনই রাষ্ট্রায় ক্ষমতায় এসেছে, মানুষের ভাগ্যন্নয়নে কাজ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুঃখী মানুষের মুখে হাসি থাকে। এ দেশের শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকারই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলামের (ওহিদ) সঞ্চলনায় বক্তব্য রাখেন , চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভুইঁয়া, সদস্য এডভোকেট বদিউজ্জামাল কিরণ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, শ্রমিক নেতা মঞ্জু মাঝি প্রমুখ।

জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Tags: আওয়ামী লীগশেখ হাসিনাসুজিত রায় নন্দী
Previous Post

এশিয়া কাপ বাতিল হলে পরিকল্পনায় ৫ জাতি টুর্নামেন্ট

Next Post

বিপজ্জনক বন্দুক জমা দিলেই ৫০০ ডলারের গিফট কার্ড

Next Post
নিরাপত্তা বাহিনী বন্দুক ও অস্ত্রের সংগ্রহ দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপজ্জনক বন্দুক জমা দিলেই ৫০০ ডলারের গিফট কার্ড

বিশ্বকাপ ফুটবল ম্যাচে উল্লাসে ভাসছেন একজন ফুটবল সমর্থক. Channel i News - চ্যানেল আই নিউজ

'এখনই কিছুই শেষ হয়নি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT