চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই গুণীজনকে সংবর্ধনা দিল বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 04, এপ্রিল 2023
in শিল্প সাহিত্য
A A
সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একুশে পদক ২০২৩’ বিজয়ী দুই উপদেষ্টা ড. মনোরঞ্জন ঘোষাল ও প্রয়াত অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামকে সংবর্ধনা প্রদান করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। ৪ এপ্রিল ঢাকা অফিসার্স ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল সংগীতে এবং বিশিষ্ট রাজনীতিবিদ, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও খুলনা জেলা ও মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা উপদেষ্টা প্রয়াত অ্যাড. মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) রাজনীতিতে একুশে পদক – ২০২৩ লাভ করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দি ডেইলি অবজারভার এর উদ্যোক্তা পরিচালক, কিশোর বাংলার সম্পাদক, মোহাম্মদী গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন, সংগঠনের উপদেষ্টা, সাবেক সচিব ও অফিসার্স ক্লাব এর সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, উপদেষ্টা মোল্লা মোহাম্মদ আবু কাউসার, ডা. এহসানুল কবির জগলুল, হারুন রশিদ আজাদ, লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সংগঠনের সারাদেশের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ইয়াছিন মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের পক্ষ থেকে ড. মনোরঞ্জন ঘোষাল ও প্রয়াত অ্যাড. মঞ্জুরুল ইমামের পুত্র আব্দুল্লাহ আল মামুন জামির হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

গুণীজন সংবর্ধনা উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। সম্মাননা শেষে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Tags: একুশেএকুশে পদকগুণীজনপদক
Previous Post

উৎসুক জনতা ও পানির সঙ্কটে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে

Next Post

‘বুকের মধ্যে আগুন’ নিয়ে হাইকোর্টের রুল

Next Post
বুকের মধ্যে আগুন সিরিজের পোস্টার, দুইজন পুরুষের ছবি ও শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বুকের মধ্যে আগুন’ নিয়ে হাইকোর্টের রুল

খতমে কুরআন পর্ব ১২ এর থিমের জন্য খোলা কুরআন ও কোরআনের পৃষ্ঠা. Channel i News - চ্যানেল আই নিউজ

খতমে কুরআন: পর্ব ১২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT