চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন প্রতিবেদন পেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 19, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কমিটির প্রতিবেদন পেশ করেছে।

কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ২৩৪ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটি নামে দুটি কমিটি গঠন করে।

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ‘মুজিব বর্ষ’ শুরু হয়। এ উপলক্ষে জাতীয় উদযাপন কমিটির উদ্যোগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোভিড-১৯ মহামারির কারণে অনেক অনুষ্ঠান ডিজিটাল চ্যানেলগুলোর মাধ্যমে পরিচালিত হয়। তবে,এই উদযাপন অনুষ্ঠানে মানুষের সার্বিক অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ তাদের শুভেচ্ছা বার্তা পাঠানোয়, আয়োজনটি একটি বৈশ্বিক অনুষ্ঠানে পরিণত হয়।

নতুন প্রজন্মসহ দেশবাসীকে অনুপ্রাণিত করতে ওই সময়ে বঙ্গবন্ধুর উপর ডিজিটাল ভিডিও ও ছবি সম্বলিত প্রামাণ্যচিত্র বানানো হয়। এর পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বমানের স্মারক গ্রন্থ, সংকলনগ্রন্থ, স্যুভেনিয়র প্রকাশ করা হয়। এছাড়াও, ‘মুক্তির মহানায়ক’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান এবং ‘মুজিব চিরন্তন’ নামের ১০ দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক একটি অনুষ্ঠান এবং ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক সমাপনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেগুলো ব্যাপকভাবে প্রশংশিত হয়েছে।

গত ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘মুজিব বর্ষ’ সমাপ্ত হয়।

এছাড়া জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া সেন্টারের প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’ গ্রহাণুর সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত

Next Post

ছোট ছেলে অপূর্বর কষ্ট ছুঁয়ে যাচ্ছে দর্শক হৃদয়

Next Post
দর্শকদের হৃদয় স্পর্শ করে এমন ছোট ছেলে অপূর্বর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট ছেলে অপূর্বর কষ্ট ছুঁয়ে যাচ্ছে দর্শক হৃদয়

প্রবীণ ব্যক্তি চোখে চশমা, হালকা পেঁপে রঙের পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী আনোয়ার হোসেন: জন্মদিনের শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT