চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছরের ফাইনাল খরা ঘোচানোর মিশন বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 01, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, নতুন জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে আর একটি বাধা দূর করতে হবে বাংলাদেশকে। পারলে দীর্ঘ ১৮ বছর পর ফাইনালের খরা ঘুচবে লাল-সবুজের পতাকাবাহীদের। দেড়যুগ আগে ২০০৫ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল জামাল-তপুদের পূর্বসূরী দল।

শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে পশ্চিম এশিয়ার দেশ শক্তিশালী কুয়েতের বিপক্ষে। ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কুয়েতের অবস্থান ১৪১, বাংলাদেশের অবস্থান ৫১ ধাপ পিছিয়ে ১৯২তে।

অনেক এগিয়ে থাকা কুয়েতের বিপক্ষে বাংলাদেশ ফুটবলের সুখস্মৃতি নেই। দুদলের দেখা হয়েছে মাত্র দুবার, সেখানে হতাশ হতে হয়েছে লাল-সবুজদের। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম দেখায় ২-১ গোলে হারে বাংলাদেশ। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যবধান ছিল আরও বড়, ৪-০। সাফে বদলে যাওয়া ভিন্ন বাংলাদেশের পরিসংখ্যানে এবার নতুন কিছু লেখার সুযোগ।

লেবাননের কাছে হারলেও মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে দুর্দান্ত দুটি জয়ে সেমির টিকিট কাটে রাকিব-মোরসালিনের দল। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে জিতলেও আবার শুরুতেই গোল হজম করে চাপে পড়তে হয়েছিল। দুর্দান্ত প্রত্যাবর্তনে দুই ম্যাচেই ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল।

বাংলাদেশ দলের হেডকোচ হাভিয়ের ক্যাবরেরা ‘অবশ্যই নিজেদের শক্তির উপর আস্থা রাখতে চান।’ তার সাফ কথা, ‘ব্যাপারটা এমন নয় যে লক্ষ্য পূরণ হয়েছে বলে সেমিফাইনাল উপভোগ করবো বা এমন কোনো চিন্তা নিয়ে মাঠে নামব। নিজেদের সেরাটা দিয়েই বাংলাদেশ ফুটবল দল ফাইনালে খেলার চেষ্টা করবে।’

অধিনায়ক জামাল ভূঁইয়ার মতে, ‘কেউ তাদের কাছে কিছু আশা করেনি। তবে নিজেদের উপর আস্থা রাখায় আজকের এ অবস্থানে তারা। পুরো বাংলাদেশের মানুষ তাদের সমর্থন করছে, এটা মোটিভেশন হিসেবে কাজ করছে। ইতিবাচক ফল আনতে বিশ্বাসী তাই।’

গোড়ালির চোটে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি ডিফেন্ডার তারেক কাজী। তার ফেরার সম্ভাবনা নিয়ে চিন্তিত নন স্প্যানিশ কোচ। তার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, বলেছেন ক্যাবরেরা।

Tags: কুয়েতক্যাবরেরাজামালবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

মোটরসাইকেল নিয়ে রাতে বেড়াতে গিয়ে দুই বন্ধু নিহত

Next Post

নামে নয়, কাজে পরিচয়!

Next Post
সেলিব্রিটি নারী সেলিব্রিটি সানগ্লাস ও সালোয়ার কামিজ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নামে নয়, কাজে পরিচয়!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

গহীন পাহাড় থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT