চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সেমির পথে বাধা ভুটান, যা বলছে পরিসংখ্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 28, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর লড়াইয়ে বাংলাদেশের ‘অঘোষিত’ ফাইনাল ভুটানের বিপক্ষে। সেমিতে যাওয়ার পথে বাধা দলটি। ভুটানকে হারাতে পারলেই বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ প্রায় ১৪ বছর পর সেমিতে পা রাখার। সবশেষ ২০০৯ সালে সাফের সেমিতে খেলেছিল বাংলাদেশ।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটিতে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত সুযোগ থাকছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে বিকেল চারটায় গড়াতে যাওয়া লেবানন-মালদ্বীপের ফলাফলের দিকেও তাকাতে হবে বাংলাদেশের।

সাফের এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে লেবানন। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে অবস্থান বাংলাদেশ ও মালদ্বীপের। দুই হারে ভুটানের পয়েন্টের সংখ্যা শূন্য। সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে চারটি দলেরই। সবচেয়ে এগিয়ে আছে লেবানন। মালদ্বীপের বিপক্ষে হারলেও সেমি পথের তেমন বাধা থাকছে না। কেননা, গোল ব্যবধানে বেশ এগিয়ে রয়েছে দলটি।

বাংলাদেশ ও মালদ্বীপের সমীকরণটা দুই দলের পারফর্ম্যান্সে নির্ভর করবে। ভুটানকে যদি বাংলাদেশ হারায় আর লেবাননের বিপক্ষে মালদ্বীপ হারে তাহলে নিশ্চিন্তে সেমিতে যাচ্ছে বাংলাদেশ। লেবাননের বিপক্ষে যদি মালদ্বীপ জেতে তাহলে তাকাতে হবে গোল ব্যবধানের দিকে। বর্তমানে গোল ব্যবধানে দুই দলই সমান অবস্থানে রয়েছে। আর যদি দুই দলই হারে তাহলে সেমিতে যাওয়ার সুযোগ থাকছে ভুটানেরও। সেক্ষেত্রে নূন্যতম ৬ গোল ব্যবধানে জিততে হবে তাদের।

আসরের সমীকরণ পেরিয়ে দেখে নেয়া যাক বাংলাদেশ ও ভুটানের পরিসংখ্যান। মুখোমুখি দেখায় অবশ্য এগিয়ে আছে বাংলাদেশ। ১৩ দেখায় ১০টিতেই জয় রয়েছে লাল-সবুজের দলটির। হেরেছে একটি ম্যাচ, আর ড্র ২টি।

দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৯ সালের অক্টোবরে। ম্যাচটিতে ২-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। একই বছরের সেপ্টেম্বরে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের বাহিনী। ২০১৬ সালের অক্টোবরে এএফসি এশিয়ান কাপে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। অতীতের এই পরিসংখ্যান ভালোই অনুপ্রেরণা জোগাবে জামালদের।

এ দিকে সবশেষ পাঁচ খেলারও তিনটিতে জয় রয়েছে বাংলাদেশের। সাফের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হেরেছিল ২-০ গোলে। পরের ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায়। হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা এবার মুখিয়ে রয়েছে সেমির জন্য।

Tags: জামালবাংলাদেশভুটানলিড স্পোর্টসলেবানন
Previous Post

পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব

Next Post

বৃষ্টি ও যানজটে মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তি

Next Post
বৃষ্টির কারণে যানজটের মধ্যে মহাসড়কে ঈদযাত্রা ভোগান্তি, যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি ও যানজটে মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তি

একজন তরুণী টিকটক অ্যাপের সঙ্গে যুক্ত, মুখের চেহারা অজানা. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের অ্যাকাউন্ট সুরক্ষায় অভিভাবকদের জন্য টিকটকের দারুণ ফিচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT