বান্দরবানের থানচিতে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত পুলিশের সাথে সশস্ত্র কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়। পরে পিছু হটে কেএনএফ সদস্যরা। ওই এলাকার অবস্থা থমথমে হয়ে রয়েছে।







