চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবন পাখি’ সিনেমায় গাঁও গেরামের গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 31, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বাংলা গানের দলীয় পরিবেশনা, গাঁও গেরামের ঐতিহ্যবাহী পোশাক পরা নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মহত্যাবিরোধী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র‘ জীবন পাখি’তে গান করছেন রাজশাহী অঞ্চলের দশ নারীর গানের দল ‘গাঁও গেরাম’। তাদের জনপ্রিয় গান ‘ঘুঘুর বাচ্চা’ গানটি ব্যবহার হচ্ছে সিনেমাটিতে। এমনটাই জানিয়েছেন নির্মাতা আসাদ সরকার।

তিনি বলেন, সম্প্রতি গানের দল ‘গাঁও গেরাম’ এর ‘ঘুঘুর বাচ্চা’ গানটির পুনঃসংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাথী ও গাঁও গেরাম দল। গানটি প্রাসঙ্গিকভাবেই আমার সিনেমায় যুক্ত করা হয়েছে। আশা করি নতুন সংগীতায়োজনে এই গানটি আরো ভালো লাগবে।

আসাদ সরকার বলেন, মেয়েদের মৌলিক লোকগানের দল হিসেবে যাত্রা করা ‘গাঁও গেরাম’ দলটিতে মোট ১০ জন নারী সদস্য থাকলেও একটি গানে একসঙ্গে পাঁচজন নারী শিল্পী অংশগ্রহণ করে। ‘জীবন পাখি’ তে পাঁচ সদস্যদের দলটিকেও দেখা যাবে। এ মাসের মাঝামাঝি সময়ে চিত্রায়নে অংশ নেবে দলটি।

গানটি ব্যবহার প্রসঙ্গে নির্মাতা আরো বলেন, গাঁও গেরাম’ দলটি আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে নারীদের জন্য বেশ উৎসাহদায়ক ও অনুকরণীয়। এটি ছড়ানো দরকার বলে মনে করি। তাছাড়া ‘ঘুঘুর বাচ্চা’ গানটি চলচ্চিত্রের সাথে পুরোপুরি যায়। সে জন্যেই নির্বাচন করা।

গানটির কণ্ঠশিল্পী সাথী অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, চলচ্চিত্রে গাইতে পারাটা নিঃসন্দেহে ভালো লাগার। তবে এ ভালো লাগা শুধু আমার নয়, পুরো ‘গাঁও গেরাম’ টিমের।

দলের আরেকজন শিল্পী শ্রেয়া রেশমী জানান, ২০ টি নতুন গানের চমক নিয়ে আসছে ‘গাঁও গেরাম’। সে সব গানের রেকর্ডিং ও চিত্রায়ন নিয়ে ব্যস্ততাজনিত কারণে নতুন গান পেতে একটু বিলম্ব হচ্ছে শ্রোতাদের।

Tags: আত্মহত্যাআসাদ সরকারগাঁও গেরামঘুঘুর বাচ্চাজীবন পাখিসংগীতসিনেমা
Previous Post

জয় একদিন সুপারস্টার হবেন

Next Post

পুরনোকে ভুলে নতুন শুরুর প্রত্যাশায় মুমিনুল

Next Post
দুটি ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনোকে ভুলে নতুন শুরুর প্রত্যাশায় মুমিনুল

অন্ধকারে দাঁড়িয়ে থাকা একজন পুরুষের ছবি, প্রকৃতি ও ফুলের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ বছর মিডিয়াতে কাজ করে অনেক নিয়েছি, তেমন কিছু দেইনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT