চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে গান নিয়ে ইউরোপের ৩ দেশে ‘অ্যাশেজ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 17, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
অ্যাশেজের ইউরোপের তিন দেশে গান নিয়ে ইউরোপের তিন দেশে ‘অ্যাশেজ’. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গণ্ডি পেরিয়ে কনসার্ট নিয়ে এবার ইউরোপ পাড়ি দিলো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। এরমধ্যে ১৬ ডিসেম্বর নেদারল্যান্ডস এর আমস্টারডামে দারুণ পারফর্ম করেছে দলটি।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং ফ্রান্স এর ঐতিহ্যবাহী প্যারিস শহরে যথাক্রমে ২৩ এবং ২৬ ডিসেম্বর বাকি দুটি কনসার্টে অংশ নিবে দলটি।

‘বাংলাদেশ ভিক্টরি ডে সেলেব্রেশন কনসার্ট’ শীর্ষক এই কনসার্টগুলো হতে যাচ্ছে নেদারল্যান্ডস এর হেগ এ অবস্থিত ‘বাংলাদেশী দূতাবাস’ এবং স্টিটিচিং ডাচ বাংলা কালচারাল সেন্টার নেদারল্যান্ডস এর যৌথ আয়োজনে ।

ইতিমধ্যে কনসার্ট নিয়ে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির মধ্যে দেখা গেছে বিপুল আগ্রহ এবং উত্তেজনা। অ্যাশেজ ব্যান্ড এর ভোকালিস্ট জুনায়েদ ইভান এই কনসার্ট এর প্রসঙ্গে বলেন,‘এটাই আমাদের ইউরোপের প্রথম কনসার্ট। আশা করি কনসার্টগুলো আমাদের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে।’

ব্যান্ডের অন্য দুই সদস্য তৌফিক আহমেদ বিজয় ও সুলতান রাফসান খান বলেন,‘যেহেতু কনসার্টগুলো আমাদের দেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের বিজয় দিবসের সাথে সম্পর্কিত, তাই বলাই বাহুল্য যে এই কনসার্টগুলো আমাদের কাছে বেশ আলাদা তাৎপর্য বহন করে এবং আমরা এই কনসার্ট এর অংশ হতে পেরে সত্যিই আনন্দিত বোধ করছি।’

কনসার্ট এর অন্যতম প্রধান আয়োজক, স্টিচিং ডাচ বাংলা কালচারাল সেন্টারের ইমরান বলেন, ‘তাহসান ও অ্যাশেজ ব্যান্ড দিয়ে শুরু করে আমরা বাংলাদেশি ব্যান্ডগুলোর জন্য ইউরোপে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি। সেখানে তারা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের মানসম্পন্ন কনসার্ট ভেন্যুগুলোতে পারফর্ম করার সুযোগ পাবেন।’

জার্মানিতে এই কনসার্টের আয়োজক সৌমিক। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি বিশ্বাস করি, এ উদ্যোগের মাধ্যমে এমন এক সুযোগ তৈরি হবে যেখানে মানুষ আসবে, উদযাপন করবে আর সারা জীবন মনে রাখার মতো স্মৃতি তৈরি হবে তাদের।’

সবশেষে প্যারিসে এই আয়োজনের অন্যতম প্রধান দায়িত্বে থাকা রব্বানী বলেন,‘ব্যান্ড সংগীত আমাদের জাতির জন্য গর্বের বিষয় আর তা আমাদের শৈশবের প্রতিনিধিত্বও করে। ইউরোপে একটি কমন প্লাটফর্ম তৈরি করে একে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

কনসার্ট এর পর ব্যান্ড এর ভক্তদের জন্য থাকছে ‘মিট এন্ড গ্রিট’ নামক আরো এক এক্সসাইটিং পর্ব। যেখানে তারা তাদের পছন্দের ব্যান্ড দলের সাথে দেখা করার এবং সেলফি তোলার সুযোগ পাবেন। এই পর্বের আয়োজক বাংলাদেশর মিউজ কমিউনিকেশনস। এর জন্য কাটতে হবে আলাদা টিকেট।

কনসার্টে ‘অ্যাশেজ’ ছাড়াও থাকছে বাংলাদেশের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘তাহসান এন্ড ফ্রেন্ডস’।

Tags: অ্যাশেজইউরোপকনসার্টগানবাংলাদেশলিড বিনোদনসিনেমা
Previous Post

আমাদের দুই দেহ এক প্রাণ

Next Post

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে আওয়ামী লীগের অঙ্গীকার

Next Post
জনসমাগমের মধ্যে আওয়ামী লীগের সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে আওয়ামী লীগের অঙ্গীকার

বাংলাদেশের সংবিধান প্রবর্তনের স্মরণসভা, বিশিষ্ট অতিথি ও বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান বিরোধী তৎপরতা রোধে সজাগ থাকতে রাষ্ট্রপতির আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT