চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 09, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, ম্যাচ চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে উইকেট তুলে মারুফা আক্তার লড়াইয়ের সম্ভাবনা জাগালেও হারমানপ্রীত কৌরের অপরাজিত ফিফটিতে ভারত পেয়েছে সহজ জয়। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। ১১৫ রানের লক্ষ্যে টিম ইন্ডিয়া পৌঁছায় ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে।

সুলতানা খাতুন নেন দুটি উইকেট। ব্যক্তিগত ৩৬ রানে জীবন পান হারমানপ্রীত। নিজের বলেই ভারতীয় অধিনায়কের হাই-ক্যাচ ছাড়েন সুলতানা।

৩৫বলে ৫৪ রানে অপরাজিত থাকেন হারমানপ্রীত। ৬টি চার ও ২টি ছয়ে ইনিংস সাজান ডানহাতি ব্যাটার।

ইনিংসের তৃতীয় বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন ডানহাতি পেসার মারুফা। দারুণ এক ইনসুইঙ্গারে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন শেফালি ভার্মা। দলীয় ২১ রানে জামিয়াহ রদ্রিগেজকে বোল্ড করেন অফস্পিনার সুলতানা। ১৪ বলে দুটি চারে ১১ রান করেন তিনি।

স্মৃতি মান্দানা ও হারমানপ্রীত জুটি গড়ে দলকে একশর কাছে নিয়ে যান। দলীয় ৯১ রানে ব্যক্তিগত ৩৮-এ সুলতানার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন স্মৃতি। হারমানপ্রীতের সঙ্গে বাকি কাজটা সারেন স্বস্তিকা ভাটিয়া। ১২ বলে অপরাজিত থাকেন ৯ রানে।

এর আগে ভালো শুরুর পরও ভারতকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১১৪ রান। স্বর্ণা আক্তার সর্বোচ্চ ২৮ রান করেন।

দীর্ঘ ১১ বছর পর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলার সুযোগ হয় বাংলাদেশের নারী ক্রিকেট দলের। সিরিজের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। ৭.২ ওভারে এক উইকেট হারিয়ে পঞ্চাশের ঠিকানায় পৌঁছে যায় টিম টাইগ্রেস।

ওপেনিং জুটি ভাঙে ২৭ রানে। ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন শামীমা সুলতানা। ১৩ বলে দুটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ১৭ রান। বাংলাদেশ দলে অভিষিক্ত সাথী রানি ২৬ বলে করেন ২২ রান। দুই ওপেনারের ব্যাট আশা দেখিয়েছিল লড়াকু সংগ্রহের।

অধিনায়ক জ্যোতি পরে সোবহানা মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে দুর্ভাগ্যক্রমে রান আউট হলে ছন্দ হারায় বাংলাদেশ। ৭ বলে ২ রানে ফিরতে হয় তাকে। সোবহানা ৩৩ বলে করেন ২৩ রান।

স্বর্ণার ব্যাটে একশ পেরোয় বাংলাদেশ। ২৮ বলে ২৮ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার। মারেন দুটি ছক্কা। ১৩ বলে ১১ রান করে রিতু মনি রান আউট হন। অতিরিক্ত থেকে যোগ হয় ১১ রান।

পূজা ভাস্ত্রাকার, মিন্নু মানি ও শেফালি ভার্মা একটি করে উইকেট নেন। ভারতীয় দলে দুই ও বাংলাদেশ দলে এক ক্রিকেটারের অভিষেক হয় এ ম্যাচে।

Tags: নারী ক্রিকেটবাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ-ভারতমিরপুরলিড স্পোর্টস
Previous Post

ইউক্রেন যুদ্ধ নিয়ে টুইটারের ব্লু অ্যাকাউন্ট ছড়াচ্ছে ‘ভুল তথ্য’

Next Post

সিনেমার থেকে ট্রলের জন্যই বেশি আলোচিত হচ্ছেন শাকিব-নিশো

Next Post
শাকিব ও নিশো এর ছবি, ট্রলের বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার থেকে ট্রলের জন্যই বেশি আলোচিত হচ্ছেন শাকিব-নিশো

অপু বিশ্বাসের সাক্ষাৎকারে শাকিব-অপু জুটির পুনরায় দেখা সম্ভব কি না প্রশ্নে উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব-অপু জুটি কি আবার দেখা যাবে, প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT