চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় লক্ষ্যে ভারতের সামনে ধুঁকছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 19, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের দেয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় পঞ্চাশের আগেই তিন উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। শুরুতে সাজঘরে ফিরে যান দুই ওপেনারই। শারমিন আক্তার সুপ্তা ৯ বলে ২ ও মুর্শিদা খাতুন হ্যাপি ১৯ বলে ১২ রান করে আউট হন। ২৩ বলে ৯ রান করে ফেরেন লতা মণ্ডল।

প্রথম ওভারের প্রথম তিন বলে দারুণ দুটি কাভার ড্রাইভে চার মেরে ভালো শুরুর আশা জাগিয়েছিলেন মুর্শিদা। দলীয় ১৪ রানে মেঘনা সিংয়ের বলে স্মৃতি মান্দানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ওপেনার। তার আগে দীপ্তি শর্মার বলে এলবিডব্লিউ হন শারমিন। দলীয় ৩৮ রানে স্নেহ রানার বলে বোল্ড হন লতা।

পরপর দুই ওভারে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লতাকে নিয়ে প্রতিরোধ গড়েন ফারজানা হক পিংকি। ২৪ রানে জুটি ভাঙলে পঞ্চাশের আগে তিন উইকেট হারিয়েছে স্বাগতিক দল।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সকালে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে ভারতের নারী দল। জামিমাহ রদ্রিগেজ ৭৮ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। মারেন ৯টি বাউন্ডারি।

অধিনায়ক হারমানপ্রীত কৌর ৮৮ বলে করেন ৫২ রান। ওপেনার স্মৃতি করে যান ৩৬ রান। শেষদিকে নেমে হারলিন দেওল ২৬ রান করেন।

টাইগ্রেস স্পিনার সুলতানা খাতুন ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও রাবেয়া খান।

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী শনিবার।

Tags: কৌরজ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ-ভারতমান্দানামারুফামিরপুরলিড স্পোর্টস
Previous Post

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু

Next Post

হুমায়ূন আহমেদ: আপনি আছেন, আপনি থাকবেন

Next Post
হুমায়ূন আহমেদ বক্তৃতা দিচ্ছেন, বাংলায় জনপ্রিয় লেখক ও নাট্যকার. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদ: আপনি আছেন, আপনি থাকবেন

Johnson's baby powder bottle with spilled powder on surface. Channel i News - চ্যানেল আই নিউজ

বেবি পাউডারে ক্যানসারের উপাদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT