চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বামবা-চ্যানেল আই মিউজিক ফেস্টের সাথে ‘গ্রামীণ ডিজিটাল হেলথ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 01, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
বামবা-চ্যানেল আই মিউজিক ফেস্টের সাথে গ্রামীণ ডিজিটাল হেলথের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসছে বছরের সবচেয়ে বড় কনসার্ট ‘চ্যানেল আই বামবা ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ পাওয়ার্ড বাই গান বাংলা। এই আয়োজনের সাথে হেলথ কেয়ার পার্টনার হিসেবে যুক্ত হলো ‘গ্রামীণ ডিজিটাল হেলথ’।

এ বিষয়ে সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করলেন ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’-এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন এবং ‘গ্রামীণ ডিজিটাল হেলথ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস রোজেতা হক।

চ্যানেল আই ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পক্ষ থেকে আজিম হোসেন (জেনারেল ম্যানেজার-ডিজিটাল) এবং গ্রামীণ ডিজিটাল হেলথের পক্ষ থেকে মনিরুল হাসান, কমার্শিয়াল ডিরেক্টর, সায়েদুর রহমান খান, সিনিয়র মার্কেটিং ম্যানেজার, রিফাত আহমেদ, ডিজিটাল মার্কেটিং লিড এবং ইয়াসির সাবাব, ব্র্যান্ড মার্কেটিং লিড।

দেশের ব্যান্ডসংগীতের যারা ভক্ত, তারা বছরের পর বছর যেমন কনসার্টের জন্য প্রতীক্ষায় থাকেন- তেমন একটি কনসার্ট হচ্ছে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’-পাওয়ার্ড বাই গান বাংলা। যেখানে পারফর্ম করবেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে সবচেয়ে শ্রোতাপ্রিয়তা পাওয়া দলগুলো।

দেশে আয়োজিত কনসার্টগুলোর মধ্যে এমন লাইন আপকে বিরল ঘটনা বলছেন সংগীতপ্রেমীরা। কে নেই সেখানে। দেশ সেরা নগর বাউল থেকে শুরু করে মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক! আছে অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ এর মতো দল।

স্বভাবতই কনসার্টটি নিয়ে শ্রোতা দর্শকের উত্তেজনা চরমে! অগ্রিম টিকেট পেতেও লক্ষ্য করা গেছে দর্শকের হুড়োহুড়ি। তারা মুখিয়ে আছেন শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরের জন্য।

আয়োজনটির প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানিয়েছেন, নির্ধারিত সময়েই আর্মি স্টেডিয়ামের গেট ওপেন করে দেয়া হবে। দুপুর থেকেই শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত।

Tags: অবসকিউরআর্টসেলউৎসবওয়ারফেইজগানদলছুটভাইকিংমাইলসমাকসুদ ও ঢাকারেঁনেসাশিরোনামহীনসংগীতসোলস
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৬২

Next Post

ইডির তলবে ১২ ঘণ্টা জেরার মুখে বিজয়!

Next Post
বিজয় এর জেরার পর সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডির তলবে ১২ ঘণ্টা জেরার মুখে বিজয়!

আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস যশোরে, খুশি ফুটবল প্রেমীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর আর্জেন্টিনা সমর্থকদের জয়ের উল্লাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT