চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কীটনাশক পণ্যে সিন্ডিকেট ভাঙতে বামার চার সদস্যের কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in কৃষি, বাংলাদেশ
A A
বামার চার সদস্যের কমিটির বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কীটনাশক পণ্যে সিন্ডিকেট ভাঙতে বামার চার সদস্যের কমিটি গঠন

কীটনাশক পণ্যে অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টদের সাথে সাক্ষাতে বামার চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এসিআইয়ের প্রধান কার্যালয়ে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বামা) প্রধান উপদেষ্টা এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস-উদ-দৌলার নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সংগঠনের সভাপতি ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান ও সহ-সভাপতি জাহাঙ্গীর খান।

কীটনাশক পণ্যে অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে এ কমিটি প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টদের সাথে সাক্ষাৎ করে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অনুরোধ জানাবেন।

জানা যায়, কৃষি শিল্প বিকাশে দেশের ভেতরই প্রতিবন্ধকতা সৃষ্টিতে শুল্ক ও অশুল্ক বাঁধা তৈরি করে রেখে স্বার্থন্বেষী মহল। এতে যুগের পর পর কৃষি ও কৃষকের স্বার্থে বিপরীতে কাজ করছে বহুজাতিক কোম্পানির সাথে সরকারের দায়িত্বশীল কর্মকর্তা ও আমলারা। বারবার সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ, চিঠি ও মিটিংয়েও কৃষি খাত থেকে অশুভ শক্তি দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

উল্লেখ্য ১৯৭৫ সালে বাংলাদেশ এলডিসিভূক্ত হয়। নিয়ম অনুযায়ী এলডিসিভূক্ত দেশের জন্য পণ্যের পেটেন্ট প্রযোজ্য হবে না। অথচ আন্তর্জাতিক নিয়ম-আইন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেটেন্টের দোহায় দিয়ে স্থানীয় উৎপাদন প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি-পিটাক।

এমনকি আমদানিতেও বাঁধা তৈরি করা হয়েছে সিঙ্গেল কান্ট্রি ও সিঙ্গেল সোর্স করে। অর্থাৎ নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট দেশ ও কোম্পানি থেকে কিনতেই হবে। এতে প্রতিযোগিতার সুযোগ না থাকায় কৃষককে কোন কোন পণ্য চার-পাঁচ গুন বেশি দামে কিনতে হচ্ছে।

এছাড়া পণ্য উৎপাদনে যেন স্থানীয় শিল্প টিকতে না পারে কাঁচামাল আমদানিতে উচ্চ শল্ক আরোপ করে রাখা হয়েছে। বর্তমানে প্রস্তুতকৃত কীটনাশক পণ্য পাঁচ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করা যায়। অথচ একই পণ্য উৎপাদনের কাঁচামাল ও এর সহযোগী পণ্য আমদানিতে দিতে হয় ৫৮ শতাংশ পর্যন্ত শুল্ক। যা কোনভাবেই বোধগম্য ও যুক্তি সংগত নয়। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর কথা বললেও জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর, এর বিপরীতে নীতি ও শুল্কায়নে এখনো কোন পরিবর্তন আনেনি।

এর আগে, গত ২৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বালাইনাশক পণ্যের আমদানিকারক ও দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে বালাইনাশক উৎপাদনে সহযোগী উপাদানের শুল্কহার হ্রাস বা শুল্ক মওকুফের বিষয়ে এক মত প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা।

Tags: সিন্ডিকেট
Previous Post

জাতীয় পরিচয়পত্র হারালে লাগবে না সাধারণ ডায়েরি

Next Post

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার

নুরের ওপর হামলার ঘটনায় তদন্তের জন্য কমিশন গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসুতে বিজয়ীদেরকে হাসপাতাল থেকে শুভেচ্ছা জানালেন সাবেক ভিপি নুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT