চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেয়ারস্টোর স্টাম্পিং: ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কথার লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 04, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ব্রিটিশ ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীদের সমাবেশে উপস্থিত বিভিন্ন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট বিশ্বে এখন আলোচিত বিষয় জনি বেয়ারস্টোর স্টাম্পিং হওয়ার ধরন। ক্যামেরন গ্রিনের বলে ১০ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ইংলিশ উইকেটরক্ষক। চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টের শেষদিনের গুরুত্বপূর্ণ সময়ের ঘটনা। যা আলোচনার ঝড় তুলেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যেও। দুজনে রীতিমতো কথার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন।

লর্ডস টেস্টের শেষদিনে ক্যামেরন গ্রিনের একটি বাউন্সার ডাক করেছিলেন বেয়ারস্টো। বল তার মাথার উপর দিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমা পড়ে। ডেলিভারির অ্যাকশনের সময় পার হয়েছে ভেবে ক্রিজের দাগের বাইরে চলে যান বেয়ারস্টো। ভেবেছিলেন বল ডেড হয়ে গেছে। সুযোগ সন্ধানী ক্যারি বল গ্লাভসে নিয়েই আন্ডারআর্ম থ্রোয়ে স্টাম্প ভেঙে দিয়ে আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার মরিস এরাসমাস আউটের সংকেত দিলে ১০ রানে ফেরেন বিভ্রান্ত বেয়ারস্টো।

বিষয়টি যেন বিশ্বাসই হচ্ছিল না বেয়ারস্টোর। অন্যপ্রান্তে থাকা বেন স্টোকসও হতবাক। গ্যালারি থেকে উঠে যায় দুয়োর রোল। যা ঘিরে অ্যাশেজে ঐতিহ্যগত কথার লড়াই শুরু হয়েছে। এবার বিষয়টি যেন অতীতের সীমারেখাই অতিক্রম করে ফেলছে। কথা চালাচালিতে জড়িয়ে পড়েছেন অস্ট্রেলিয়া ও ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ইংল্যান্ডের অভিযোগ, ক্রীড়াসুলভ আচরণ না করে প্রতারণার আশ্রয় নিয়েছে অস্ট্রেলিয়া। মুখপাত্রের মাধ্যমে সেটির নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ক্রিকেটভক্ত সুনাক শনিবার লর্ডসের প্যাভিলিয়নে বসে প্রিন্স উইলিয়ামের সঙ্গে টেস্ট ম্যাচটি দেখেছেন।

সুনাকের মুখপাত্র পরে বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেন স্টোকসের সঙ্গে এ ব্যাপারে একমত যে তিনি অস্ট্রেলিয়ার মতো প্রতারণার মাধ্যমে খেলায় জিততে চান না।’ স্টোকসও বলেছেন একইরকম কথা ম্যাচ শেষে যে, তিনি এভাবে জিততে চাইতেন না।

ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋষি সুনাকের কথার পাল্টা জবাব দিয়েছেন অজি প্রধানমন্ত্রী। ক্রিকেট অন্তঃপ্রাণ আলবানিজ জানান, অস্ট্রেলিয়ার ছেলে ও মেয়েদের ক্রিকেট দল নিয়ে তিনি গর্বিত। দল দুটি অ্যাশেজের প্রথম দুই টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে। শেষে বলেছেন, ‘অজিরা সবসময় জিততে পছন্দ করে। আমি বিজয়ীদের স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।’

১৯৩২-৩৩ মৌসুমে অ্যাশেজে ইংল্যান্ডের কুখ্যাত বডিলাইন কৌশল অবলম্বন নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের অবনতি পর্যন্ত হয়েছিল। সুনাক অবশ্য বেয়ারস্টোর স্টাম্পিং ইস্যুকে কূটনৈতিক সমস্যা হিসেবে দেখছেন না বলেই তার মুখপাত্র জানিয়েছেন।

এদিকে, বেয়ারস্টোর ঘটনার জেরে লর্ডসের লং-রুমে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যদের কাছ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বাজে মন্তব্যের শিকার হন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনজনের এমসিসির সদস্যপদ স্থগিত করা হয়েছে। সুনাক ক্রিকেটারদের প্রতি বাজে মন্তব্যের জন্য নিন্দা জানিয়েছেন।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজপ্রধানমন্ত্রীবেয়ারস্টোব্রিটিশলর্ডসলিড স্পোর্টস
Previous Post

নেইমারকে ৩৫ কোটি টাকা জরিমানা

Next Post

শরীয়তপুরে মালচিং ও মাচা পদ্ধতিতে সবজি আবাদ বাড়ছে

Next Post
শরীয়তপুরে মালচিং ও মাচা পদ্ধতিতে সবজি চাষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে মালচিং ও মাচা পদ্ধতিতে সবজি আবাদ বাড়ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি উন্নয়নে গুরুত্বারোপ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষতায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT