চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিডিআর বিদ্রোহ মামলায় ৪০০ জনের জামিন শুনানি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 19, জানুয়ারি 2025
in আদালত, বাংলাদেশ
A A
বিডিআর বিদ্রোহ মামলার জামিন শুনানির জন্য প্রস্তুত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

পিলখানার বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় প্রায় ৪০০ জনের জামিন শুনানি শুরু হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে শুনানি শুরু হয়েছে।

এর আগে এই মামলার বিচার কার্যক্রম বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক হলেন মো. ইব্রাহিম মিয়া এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন বোরহান উদ্দিন।

গত ৫ আগস্টের পর আদালতের অবকাঠামো তছনছ করা হয়। এরপর গত ৮ জানুয়ারি অস্থায়ী আদালতের কক্ষ কে বা কারা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরে আইন মন্ত্রণালয় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।

বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছিল ২০১০ সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।

জামিন শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছেন ৪০০ বিডিআর সদস্যের পরিবার। আদালত নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দ্রুত বিস্ফোরক মামলার সুরাহা হবে বলে মনে করছেন মামলা সংশ্লিষ্টরা।

আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, ঘটনার সময় পিলখানাতে না থেকেও আসামি হয়েছেন অনেকে। আবার ছুটি থাকায় গ্রামের বাড়ি থেকে ডেকে নাম ঢোকানো হয় আসামির তালিকায়। বিস্ফোরক আইনের মামলায় দেড় দশক বন্দি থেকে জীবনের সবই হারিয়েছেন তারা।

Tags: জামিন শুনানিবিডিআর বিদ্রোহ
Previous Post

গাজায় যুদ্ধবিরতি বিষয়ে যা বললেন নেতানিয়াহু

Next Post

সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও নিরাপদ রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
বিডিআর হত্যার ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও নিরাপদ রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসি ফুটবল মাঠে, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য উজ্জ্বল আশা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT