চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কংগ্রেস নেতার বাসা থেকে ব্যাগভর্তি কোটি কোটি টাকা উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 09, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
কংগ্রেস নেতার বাসা থেকে ব্যাগভর্তি কোটি কোটি টাকা উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ওড়িশার কংগ্রেস নেতা এবং রাজ্যসভার এমপি ধীরজ সাহুর বাসা থেকে কোটি কোটি টাকা ভর্তি তিনটি ব্যাগ উদ্ধার করেছে দেশটির আয়কর দপ্তর। এছাড়াও মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকেও টাকাভর্তি ১৯টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

শনিবার ৯ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এদিন রাঁচীতে ওই নেতার বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দপ্তর।

সেসময়, বান্টি সাহুর বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়। ওইদিন আয়কর দপ্তরের ১০০ জন কর্মকর্তা ওড়িশার বোলাঙ্গির জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে রাষ্ট্রায়ত্ব বিভিন্ন ব্যাংকে পাঠান।

বোলাঙ্গিরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার ভগত বেহরা বলেন, দু’দিনের মধ্যে উদ্ধার করা টাকা গণনার কাজ শেষ করার লক্ষ্য নিয়েছি। ৫০ জন ব্যাংককর্মীকে এই কাজে লাগানো হয়েছে। আরও কর্মীকে এ কাজে লাগানো হবে বলেও জানান তিনি।

ভগত আরও জানান, টাকাভর্তি ১৭৬টি প্যাকেট হাতে পেয়েছেন। তার মধ্যে ৪০টি প্যাকেট গোনা হয়েছে। বাকি প্যাকেট গোনা চলছে। ৪০টি প্যাকেটেই টাকার পরিমাণ কয়েক কোটি টাকা ছুঁয়েছে। শুধু বোলাঙ্গিরেই নয়, তিতলাগড়েও টাকা গোনার কাজ চলছে। যেসব ব্যাংকে টাকা গোনার কাজ চলছে, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান বেহরা।

গত বুধবার থেকে আয়কর দপ্তরের তল্লাশি চলছে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। ওড়িশার একটি বড় মদ কারখানা থেকে প্রায় ৩০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তদন্ত করতে গিয়ে এই ঘটনায় নাম উঠে আসে কংগ্রেসের রাজ্যসভার এমপি ধীরজ সাহুর। এর পরই তার বাড়িতে তল্লাশিতে যান আয়কর দপ্তরের কর্মকর্তারা।

ওড়িশার যে মদ কারখানায় আয়কর দপ্তরের অভিযান চালানো হয়, তার কাছের একটি জায়গা থেকে বিপুল পরিমাণ ছেঁড়া ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান ওই টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।

Tags: ওড়িশাকনগ্রেস নেতার বাসা থেকে টাকা উদ্ধারভারত
Previous Post

রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন সৌম্য-লিটনরা

Next Post

গার্মেন্ট শ্রমিক সুরক্ষায় সরকারের যত উদ্যোগ

Next Post
গার্মেন্ট শিল্পে শ্রমিকরা সেলাই কাজ করছেন, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্ট শ্রমিক সুরক্ষায় সরকারের যত উদ্যোগ

People gather outside a government office in Kurigram, Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়িতে সংঘর্ষে ২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT