চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গুলিতে নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 পূর্বাহ্ন 12, নভেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভুইয়া (৩৭) নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি বগা ক্লিনিকের মোড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। গুলির শব্দে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানু ভুইয়ার বড় ভাই আবুল কাশেম সেলিম ভুইয়া বলেন, আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে। আমার ভাই বাসার পাশে বগা ক্লিনিকের মোড়ে বের হয়েছিল, ওরা আগে থেকে পরিকল্পিতভাবে আমার ভাইকে গুলিকরে হত্যা করেছে। আগে একবার ওরা আমার ভাইকে খুলনায় হত্যার চেষ্টা করেছিল ।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ নামের এক সন্ত্রাসীর গুলিতে বিএনপি নেতা নূরে আলম তানু ভূঁইয়া নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। ফরিদের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। তানু ভূইয়ার নামে বাগেরহাট মডেল থানায় আটটি মামলা রয়েছে। অন্যদিকে গুলি করা সন্ত্রাসী ফরিদের নামে হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।

Tags: বাগেরহাট
Previous Post

মেসির ‘শেষ’ বিশ্বকাপে স্বপ্নসারথী যারা

Next Post

ধামরাইয়ে কীটনাশক তৈরির কারখানায় আগুন

Next Post
ধামরাইয়ে কীটনাশক কারখানায় ভয়াবহ আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধামরাইয়ে কীটনাশক তৈরির কারখানায় আগুন

নেদারল্যান্ডসের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডস দলে চোটাক্রান্ত ডিপাই, চমক সিমন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT