চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাউদ্দিনের শেষ সভায় পাশ হয়নি বাজেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 26, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বিএফএফ নির্বাচন ২০২৪, ঢাকায় অনুষ্ঠিত, বিভিন্ন প্রতিনিধি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ভোট গ্রহণ শুরুর আগে অনুষ্ঠিত হয় বাফুফের সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। তবে সাধারণ সভায় পাশ হয়নি ২০২৫ সালের ৬১ কোটি টাকার বাজেট।

শনিবার সকালে বাফুফের সাধারণ সভায় ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি টাকা। উপস্থিত সদস্যরা সেই বাজেট পাশে সায় না দিয়ে নতুন সভা ডেকে পাশ করাতেই জোর দেন।

বাফুফের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি নির্বাচিত ইমরুল হাসান সভা শেষে বলেছেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়েছিল। সেখানে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়নি। ডেলিগেটরা এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেয়ার জন্য রেফার করেছেন। নতুন কমিটিকে এজিএম বা ইজিএম করে বাজেট পাশ করতে হবে।’

এই সভার মধ্য দিয়ে শেষ হতে চলেছে কাজী সালাউদ্দিন বোর্ডের দীর্ঘ ১৬ বছরের অধ্যায়। সভা শেষেই শুরু হয় নির্বাচনের ভোট গ্রহণ।

২১ পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়ছেন জয়ের জন্য। নির্বাচনে ভোট দেবেন ১৩৩ জন কাউন্সিলর। এবার নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের।

নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবাচিত হয়েছেন ইমরুল হাসান। চারটি সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করছেন।

Tags: এজিএমবাজেটবাফুফেবাফুফে নির্বাচনলিড স্পোর্টসসালাউদ্দিন
Previous Post

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন আলাউদ্দীন মাজিদ ও গিয়াস উদ্দিন সেলিম

Next Post

শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ-সাউথ আফ্রিকা

Next Post
চট্টগ্রামে বাংলাদেশ-সাউথ আফ্রিকা শেষ টেস্টের জন্য ক্রিকেটাররা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ-সাউথ আফ্রিকা

তেহরান উৎসবে বিচারক হিসেবে উপস্থিত ঋতি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তেহরান উৎসবে বিচারক হওয়ার অভিজ্ঞতা জানালেন ঋতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT