চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদরুদ্দীন উমরের চির বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বদরুদ্দীন উমরের চির বিদায়, বৃদ্ধ ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর

লেখক, গবেষক ও বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। আজ রোববার ৭ সেপ্টেম্বর সকাল ১০টা ৫ মিনিটে তিনি মারা যান। ( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বদরুদ্দীন উমর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত অবস্থায় রূপনগরের বাসায় ছিলেন।  অসুস্থতা বাড়লে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বদরুদ্দীন উমর বামপন্থি রাজনীতিবিদ ও তাত্ত্বিক। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে তিনি একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রয়োজনের সময় তিনি দক্ষতার সঙ্গে বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

সার্বক্ষণিক রাজনীতি ও লেখালেখির সঙ্গে যুক্ত হওয়ার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন বদরুদ্দীন উমর। ১১ বছরের শিক্ষকতা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক সংগ্রামে যুক্ত হয়েছিলেন তিনি। তার পিতা আবুল হাশিম, ভারত উপমহাদেশের অন্যতম খ্যাতনামা রাজনীতিক।

নিজের জন্ম সম্পর্কে ‘আমার জীবন’ গ্রন্থের ভূমিকায় বদরুদ্দীন উমর লিখেছিলেন, ‘আমার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে ১৯৩১ সালের ২০ ডিসেম্বর, রবিববার, দুপুর দুটোয়।’

তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (উমর)-এর নেতা ছিলেন। ২০২৫ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।

Previous Post

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বোমা বিস্ফোরণ

Next Post

ফেনীতে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ২

Next Post
ফেনীতে ট্রাকের ধাক্কায় বাসের ক্ষতিগ্রস্ত অংশ, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ২

Stylish man with sunglasses walking in airport terminal. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য জানিয়ে গেলেন জাকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT