চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাবুর কাব্যময় বর্ণনায় বাঁধন, বিস্মিত অভিনেত্রী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
বাঁধন ও অভিনেত্রীর ছবি, একত্রে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের সিনেমায় অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। নেটফ্লিক্সের জন্য নির্মিত সিনেমার নাম ‘খুফিয়া’। নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। সেই সিনেমায় বাঁধনের সহ-অভিনেতার নামও সবার জানা। কিন্তু সিনেমায় বাঁধনের চরিত্রটি কেমন, তা এতোদিন খোলাসা করেনি নেটফ্লিক্স, পরিচালক কিংবা বাঁধন নিজেও।

এমনকি এরআগে প্রকাশিত টিজারে বাঁধনের উপস্থিতি থাকলেও তার চরিত্র সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিলো না কারও। অবশেষে খুফিয়ায় বাঁধনের চরিত্রটির রূপ কেমন, তার কিছুটা আভাস মিললো!

শনিবার দুপুরে খুফিয়ার আরও একটি টিজার প্রকাশ করে নেটফ্লিক্স। আর এই পুরো টিজারটিকে বাঁধনের চরিত্রের স্বরূপ উন্মোচন বলা চলে! তারচেয়ে বড় চমক হলো, বাঁধনের চরিত্রটি কাব্যময় ভাষ্যে যিনি উন্মোচন করলেন, তিনি এই ছবির কেন্দ্রীয় চরিত্র ও বলিউডের তারকা অভিনেত্রী টাবু!

দুটি মহিলার হাস্যোজ্জ্বল ছবি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ ‘খুফিয়া’য় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু। তার মতো সুঅভিনেত্রীর ভাষ্যে নিজের চরিত্রের টিজার এভাবে প্রকাশিত হবে, জানতেন না বাঁধন। তাই এমন চমকে নিজেও বেশ বিস্মিত হয়েছেন!

চ্যানেল আই অনলাইনকে বাঁধন বলেন, খুফিয়ার আগে একটি টিজার প্রকাশিত হয়েছে, সেখানে আমার দৃশ্য রাখা হবে কিনা- সেটা আমি জানতাম না। খুফিয়ার আজকের টিজারটি নিয়েও আমি কিছু জানতাম না। আর এটা যে পুরো আমার চরিত্র নিয়ে করা হবে, সেটা গুনাক্ষরেও জানতাম না। আমি সারপ্রাইজড! ভীষণ আনন্দিত! তার (টাবু) কণ্ঠে আমার চরিত্রটি এতো সুন্দর করে বর্ণনা করা হলো, আমারতো গুসবাম্প হচ্ছিলো।

বাঁধন জানান, সিনেমায় টাবুর চরিত্রের নাম কৃষ্ণা মেহরা (কেএম), আর তার নিজের চরিত্রটির নাম অক্টোপাস! অক্টোপাসকে বর্ণনা করলেও টিজারে টাবু ও বাঁধন ছাড়াও শুয়ে থাকা একটি দৃশ্যে দেখা গেছে ওয়ামিকা গাব্বিকে, এবং অন্য একটি দৃশ্যে আছেন আলী ফজল।

কাব্যময় ঢঙে বাঁধনের চরিত্রটি নিয়ে টাবুকে বলতে শোনা যায়, ‘খুবই অদ্ভুত ছিল মেয়েটি! গুনাহ এর মতো চুপ চুপ ভাব; আবার মৃত্যুর মতো স্পষ্ট। কখনও আবার ভাগ্যের মতো অযৌক্তিক। হাতের আঙুলের কাছে এসে থাকা কাপর টেনে আঙুলগুলো ঢেকে রাখার স্বভাব ছিল অক্টোপাসের। হাঁচি দিলে একসঙ্গে তিনটা দিত। আর গলার কাছে যেখানে গর্তের মতো আছে, সেখানে ওর একটা তিল ছিল, আঁচিলের মতো।’

অক্টোপাস চরিত্রটি নিয়ে বাঁধন বলেন, ‘আগেও বলেছি খুফিয়ায় আমার চরিত্রের স্ক্রিন টাইম খুব বেশি নয়, তবে বেশ সিকনিফিক্যান্ট ক্যারেক্টার।’

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল আই অনলাইন এর সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমায় বাঁধনের চরিত্রটি নিয়ে আলাদা টিজার প্রকাশের পর ‘খুফিয়া’ বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের দর্শক অনুরাগীদের কাছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধনকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সাধারণ দর্শক থেকে শোবিজ অঙ্গনের সহকর্মীরাও। শেয়ার করছেন সেই টিজার।

‘খুফিয়া’ ছবিটি মূলত সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। একাধিক টিজার প্রকাশ্যে এলেও সিনেমাটি কবে নেটফ্লিক্সে দেখা যাবে, তা জানা যায়নি।

এরআগে একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’।

বর্তমানে শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় ‘গুটি’ নামের একটি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছেন বাঁধন। যেখানে তিনি অভিনয় করবেন একজন মাদক কারবারির চরিত্রে। চরকির জন্য নির্মিতব্য এই ওয়েব সিরিজটির জন্য শনিবার চট্টগ্রাম পৌঁছান রেহানা মরিয়ম নূর খ্যাত এই অভিনেত্রী। তিনি জানান, সেখানে রবিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে ‘গুটি’র শুটিং। এরপর পর্যায়ক্রমে শুটিং হবে কুমিল্লা ও ঢাকায়।

Tags: আজমেরী হক বাঁধনআলী ফজলআশীষ বিদ্যার্থীখুফিয়াটাবুটিজারনেটফ্লিক্সবলিউডবাঁধনবিশাল ভরদ্বাজলিড বিনোদনসিনেমা
Previous Post

বাবার সাথে নাস্তা করে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ল শিক্ষার্থী

Next Post

নওগাঁর ঘুঘুডাঙা গ্রামে তালপিঠা উৎসব

Next Post
নওগাঁর ঘুঘুডাঙা গ্রামে তালপিঠা উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁর ঘুঘুডাঙা গ্রামে তালপিঠা উৎসব

বাংলাদেশের একজন নেতা ল্যাপটপে কাজ করছেন, পেছনে ফুলের সাজসজ্জা।. Channel i News - চ্যানেল আই নিউজ

লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতেছে বিএনপি: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT