চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও হিট অ্যালার্ট জারি করে বৃষ্টি নিয়ে যা বললো আবহাওয়া অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 25, এপ্রিল 2024
in পরিবেশ
A A
উচ্চ তাপমাত্রায় একজন ব্যক্তি ঘাম ঝরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। গরমের তীব্রতার কারণে সারাদেশে হিট অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। তবে সেই সতর্কতা শেষ হতে না হতেই নতুন করে আবারও অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এখনই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানায় তারা। 

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে নতুন করে ৭২ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, আরও ৩ দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এইসময় ঢাকা বা তার আশেপাশের অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই।

এর আগে এ মাসে তিন দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় ১৯ এপ্রিল। গত রোববার (২১ এপ্রিল) ২৬ দিনের বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খুলবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Tags: আবহাওয়া অধিদপ্তরহিট অ্যালার্ট
Previous Post

ঘরের টি-টুয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট

Next Post

‘রাম’ হয়ে উঠতে তিন বছরের কঠিন পরিশ্রম রণবীরের!

Next Post
দুইজন পুরুষের শরীরের গঠন ও পেশী দৃশ্যমান, একজন পেটের পেশী দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'রাম' হয়ে উঠতে তিন বছরের কঠিন পরিশ্রম রণবীরের!

জাভি বার্সায় থেকে যাচ্ছেন, ফুটবল মাঠে তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সায় থেকে যাচ্ছেন জাভি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT