চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরেফিরেই বাবার সাথে তুলনা, অবসাদে ইরফান পুত্র!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 04, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
ইরফান খান ও তার পুত্রের ছবি, বাবার সাথে তুলনা ও অবসাদ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী লেখক ও প্রযোজক সুতপা শিকদার তার ছেলে বাবিল খানকে নিয়ে খুবই চিন্তিত। বাবার সঙ্গে ক্রমাগত তুলনা করার কারণে নাকি তার ছেলে ডিপ্রেশনে। এর ফলে নাকি অভিনেতা বাবিল খানের উপর খুব চাপ সৃষ্টি হচ্ছে। কিন্তু তার মধ্যেও তিনি পরিবারের চরম ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

তিনি লেখেন, ‘বাবিলের উপর খুব চাপ পড়ছে, আর আমার এটা একদমই ঠিক মনে হচ্ছে না। এতটা চাপ থাকা উচিত নয়, ইরফানের কখনও এই চাপ ছিল না এবং যখন কেউ চাপ না নেন, তখন তা তার ব্যক্তিত্বেও প্রভাব ফেলে। শুধু কাজের জন্য নয়, ওর বাবার সঙ্গে সব কিছুতে ওকে তুলনা করার জন্য বাবিল আরও চাপ নিচ্ছে, যা ওর ব্যক্তিত্বেও প্রতিফলিত হচ্ছে। বাবিল প্রায় ডিপ্রেশনে বলা যায়!

“একজন মা হিসেবে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। দয়া করে আমার সন্তানকে ছেড়ে দিন। বাবিল খুব দুর্বল, ও লড়াকু নয়। ওর বাবা খুব শক্তিশালী ছিলেন এবং আমিও তাই, তবে ওঁর মধ্যকার এই ব্যাপারটা জেনেটিক্যালি এসেছে।”

অভিষেক বচ্চনের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘আই ওয়ান্ট টু টক’ এ অভিষেক বচ্চন অসাধারণ কাজ করেছেন। কিন্তু কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে সব সময় ওর তুলনা কাজের উপর ওর ক্যারিয়ারের উপর প্রভাব ফেলেছে। আমার মনে হয় বাবিলও একই রকম পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আশা করছি শিগগির সে এটা কাটিয়ে উঠবে।’

বর্তমানে লেখালিখি নিয়েই ব্যস্ত সুতপা শিকদার। তার কথায়, ‘আমি একটি বই এবং একটি সিনেমার চিত্রনাট্য লিখছি, কিন্তু সত্যি কথা বলতে আমি এখনও এমন হয়ে উঠতে পারিনি যে আমি ক্যারিয়ার বা লেখালেখিতেই কেবল মনোনিবেশ করতে পারি। আমি নিজেকে আলাদা করতে পারছি না এবং একই সঙ্গে বাবিলের ক্যারিয়ার শুরু হয়েছে, তাই আমি এখনও আটকে আছি। তাছাড়া আমি ইরফানকে নিয়ে একটা বই শুরু করেছি, তবে সিরিয়াস ভাবে লিখছি না, মজার ছলে এই বইটা রাখতে চাই, যেটার জন্য কিছুটা সময়ের প্রয়োজন।’ –ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: ইরফান খানবাবিল খানসুতপা শিকদার
Previous Post

হরর ছবি নিয়ে বড়পর্দায় ফিরছেন বাপ্পী

Next Post

বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মেই সাজেক ভ্রমণ

Next Post
সাজেকের পাহাড়ি রাস্তা ও সবুজ প্রকৃতি, পর্যটকদের জন্য আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মেই সাজেক ভ্রমণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারীরা বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন গোটা বিশ্বকে জানাতে হবে আমরা এক: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT