চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 31, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক বাবর আজমের ছবি, তিনি হেলমেট পরা ও হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। যে কারণে বিশ্ব আসরের পর তিন ফরম্যাটে নেতৃত্বে থাকা বাবর আজমকে সরিয়ে টি-টুয়েন্টিতে অধিনায়ক করা হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারও দলের নেতৃত্বে আনা হয়েছে বাবরকেই।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার এক ভিডিও বার্তায় জানায়, দেশটির সাদা বলের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাবর আজম। নির্বাচক কমিটির সুপারিশেই আবারও বাবরকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন মহসিন নাকভি।

এর আগে বিশ্বকাপে ভরাডুবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বাবর। পরে জাকা আশরাফের তৎকালীন বোর্ড ওয়ানডে ও টেস্টে শান মাসুদ এবং টি-টুয়েন্টির নেতৃত্ব তুলে দেন শাহিন শাহ আফ্রিদিকে।

বাঁহাতি পেসারের অধীনে পাকিস্তান খেলেছে একটি সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪-১ ব্যবধানে হারে আফ্রিদির দল। পিএসএলে আগের দুই মৌসুমে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতানো আফ্রিদির দল এবার তেমন কিছুই করতে পারেনি। আসরে কেবল এক ম্যাচে জয় পেয়েছে। এমন বাস্তবতায় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আগেই নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ১৮ এপ্রিল সিরিজ শুরুর বেশ আগেই নেতৃত্বে রদবদল আনলো পিসিবি। সাদা বলের ক্রিকেটে বাবর নেতৃত্বে ফেরায় এক সিরিজ শেষেই টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব অধ্যায় শেষ হলো শাহিন শাহ আফ্রিদির। এ ছাড়া ওয়ানডের নেতৃত্ব হারালেন শান মাসুদ।

২০১৯ সালে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব পেয়েছিলেন বাবর। এ ছাড়া ২০২১ সালে টেস্টের অধিনায়কত্ব দেয়া হয় ডানহাতি ব্যাটারকে। যদিও তার নেতৃত্বে এখন পর্যন্ত কোনো বিশ্ব শিরোপা জিততে পারেনি পাকিস্তান। তবে র‌্যাঙ্কিংয়ে বেশ দাপট দেখিয়েছে তারা। বাবরের নেতৃত্বে ৪২ ম্যাচে জয়ের বিপরীতে পাকিস্তানের হার ২৩টি।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানপিসিবিবাবর আজমলিড স্পোর্টস
Previous Post

ভেঙে পড়েছে শের-ই বাংলার জায়ান্ট স্ক্রিন

Next Post

বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের ফায়দা লুটছে অন্য কেউ

Next Post
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের ফায়দা লুটছে অন্য কেউ

শিশুর জন্মদিনের কেকের সামনে হাস্যোজ্জ্বল শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে অর্ডার করা জন্মদিনের কেক খেয়ে শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT