চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় করলেন বাবর আলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 07, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী অন্নপূর্ণা-১ পর্বত জয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ জয় করেছেন বাংলাদেশের বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ এর চূড়ায় পা রেখেছেন তিনি।

সোমবার (৭ এপ্রিল) ভোরে ফসলের দেবি হিসেবে পরিচিত কঠিনতম পর্বত অন্নপূর্ণার চূড়ায় পৌঁছান তিনি। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন এই অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। এছাড়াও অন্নপূর্ণা-১ শীর্ষে বাবরের সাথী ছিলেন ক্লাইম্বিং গাইড ফূর্বা অংগেল শেরপা।

বাবরের সংগঠন এবং এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে দুপুরে এক ফেসবুক পোস্টে বলা হয়, লাখো শুভাকাঙ্খীর প্রার্থনার উত্তর দিয়েছেন স্রষ্টা। বিশ্বের দশম শীর্ষ পর্বত এবং অন্যতম কঠিন পর্বত ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ এর শীর্ষে প্রথমবার উড়লো আমাদের লাল-সবুজের পতাকা।

সংগঠনটি জানায়, চূড়া থেকে বাবর আলী সুস্থাবস্থায় ক্যাম্প-৩ এ নেমে এসেছে। সেখান থেকে ক্যাম্প-২ তে নিরাপদে নামলে আগামী মঙ্গলবার বেসক্যাম্পে নামবেন বাবর।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে বাবর আলী নেপালে গিয়েছেন ২৪ মার্চ। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ২৬ মার্চ কাঠমান্ডু থেকে উড়োজাহাজে যান পোখারা। এরপর কিছু পথ গাড়িতে ও বাকি পথ পদব্রজে ২৮ মার্চ পৌঁছে যান বেসক্যাম্পে। অন্নপূর্ণাতে সবকিছুই বেশ দ্রুতলয়ে ঘটে। একদিন বিশ্রাম নিয়েই পরদিন চড়তে শুরু করেন উচ্চতার সাথে মানিয়ে নিতে।

ক্যাম্প-১ (৫,২০০ মিটার) এ দুই রাত এবং ক্যাম্প-২ (৫,৭০০ মিটার) এ এক রাত কাটিয়ে ২ এপ্রিল বাবর নেমে আসেন বেসক্যাম্পে। আবহাওয়া ভালো থাকায় আবারো ক্যাম্প-১ এর দিকে যাত্রা করেন বাবর। পরদিন উঠে যান ক্যাম্প-২ এ। ৫ এপ্রিল বাবর পৌঁছান ক্যাম্প-৩ (৬৫০০ মিটার)। চূড়া পর্যন্ত পথ তৈরি এবং আবহাওয়ার উন্নতির জন্য ক্যাম্প-৩ এ অতিরিক্ত এক দিন অপেক্ষা করে ৬ এপ্রিল রাতেই চূড়ান্ত সামিটের উদ্দেশে পা নামায় বাবর। এবং ভোরে অন্নপূর্ণা-১ এর চূড়ায় ওড়ান বাংলাদেশের পতাকা।

অভিযান ব্যবস্থাপক ফরহান জামান বলেন, গত বছর এভারেস্ট-লোৎসে সামিটের পর এবার অন্নপূর্ণা-১ শীর্ষে পৌঁছানোর মাধ্যমে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে।

দুঃসাহসিক এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নীটওয়্যার্স লিঃ, ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিঃ, এডিএফ এগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি. এবং ব্লু জে।

Tags: অন্নপূর্ণা-১বাবর আলী
Previous Post

বিয়ের প্রলোভন সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

Next Post

‘নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক’

Next Post
বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫ এর প্যানেল আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

'নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক'

ইসি ভবনের সামনে নির্বাচন কমিশনের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে এনআইডি সেবার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হতে ইসির আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT